...
...
Next Story

‘গরিবের সন্তান হলে দারিদ্র্য বাড়বে…’, বেফাঁস মন্তব্য করে কটাক্ষের শিকার মাধুরী

শুরু হয়ে গিয়েছে লকআপ: সচ ইয়া সাজা অনুষ্ঠানটি। ইতিমধ্যেই এই অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে তুমুল জল্পনা কল্পনা। এই সব কিছুর মধ্যেই এবার ব্যবসায়ী অশনির গ্রোভারের স্ত্রী মাধুরী জৈন গ্রোভার, এলিমিনেশন থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের জীবনের একটি ব্যক্তিগত সত্য প্রকাশ করে দেন।

Published on: Jul 05, 2026 02:10 PM IST
Advertisement

শুরু হয়ে গিয়েছে ‘লকআপ: সচ ইয়া সাজা’ অনুষ্ঠানটি। ইতিমধ্যেই এই অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে তুমুল জল্পনা কল্পনা। এই সব কিছুর মধ্যেই এবার ব্যবসায়ী অশনির গ্রোভারের স্ত্রী মাধুরী জৈন গ্রোভার, এলিমিনেশন থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের জীবনের একটি ব্যক্তিগত সত্য প্রকাশ করে দেন। এই গোপন কথা প্রকাশ করার পর তিনি বাদ হওয়া থেকে বেঁচে যান ঠিকই কিন্তু জনগণের কাছে মাধুরীর ভাবমূর্তি নষ্ট হয়ে যায়।

বেফাঁস মন্তব্য করে কটাক্ষের শিকার মাধুরী
বেফাঁস মন্তব্য করে কটাক্ষের শিকার মাধুরী

কী বলেন মাধুরী?

অনুষ্ঠানে মাধুরী নিজের ব্যক্তিগত জীবনের কথা বলতে গিয়ে বলেন, তিনি নাকি তৃতীয় সন্তান চেয়েছিলেন কিন্তু পরিবারের বিরোধিতার জন্য তিনি সেই পরিকল্পনা থেকে সরে আসেন। পরে যখন তৃতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি তখন অনেকটাই দেরি হয়ে যায়। কিন্তু মাধুরীর এই বক্তব্যে দর্শকরা বিরক্ত হননি বরং এই কথাটি বলার পর তিনি যে কথাটি বলেছেন তাতে বিরক্ত হয়েছেন দর্শকরা।

আরও পড়ুন: শুরু জীতুর নতুন পথচলা, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন জিৎ

মাধুরী বলেন, ‘তৃতীয় সন্তান আপনাকে তরুণ করে রাখে। আপনি যদি শাহরুখ খান অথবা অন্য কোনও ধনী ব্যক্তিদের দিকে তাকান তাহলে সকলেরই তৃতীয় সন্তান রয়েছে। এই আমরা দুই এবং আমাদের দুই, এটা সবার জন্য প্রযোজ্য নয়। যত ধনী লোকের সন্তান হবে তত সম্পদ বাড়বে, কিন্তু গরিবের যখন সন্তান হবে তখন দারিদ্র্য বাড়বে।’

অন্য একজন লিখেছেন, ‘অর্থনৈতিক বৈষম্য থাকে কিন্তু ধনীদের জন্য, আপনাকে অবগত করাই ধনীরা অনেক বেশি ভোগ করে।’ একজন লিখেছেন, ‘এই মন্তব্য শুনে কিভাবে সঞ্চালকরা চুপ করে থাকেন এটাই অবাক লাগছে।’ অন্য একজন লিখেছেন, ‘আপনার যুক্তিতে মধ্যবিত্তদের সন্তান নেওয়া উচিত নয়, তাদের গর্ভপাত করিয়ে দেওয়া উচিত।’

আরও পড়ুন: 'পরিচালক মানেই শেষ কথা...', কাঞ্চনের জীবনে হরনাথ-স্বপনদের গুরুত্ব ছিল কতখানি?

লক আপ ২ সম্পর্কে

রিয়েলিটি শো-টির সর্বশেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে ফিরে আসেন কঙ্গনা রানাওয়াত, যিনি প্রথম সিজনের সঞ্চালিকা ছিলেন। তিনি প্রতিযোগীদের কড়া ভাষায় তিরস্কার করেন এবং তাদের খেলার মান উন্নত করার জন্য অনুরোধ করেন। এদিকে, শ্রেষ্ঠা আইয়ার শো থেকে বাদ পড়েন এবং ‘লক আপ ২’ থেকে বিদায় নেওয়া প্রথম প্রতিযোগী হন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe