Ashutosh Gowariker: আশুতোষকে বড় দায়িত্ব দিল IFFI, কোন পদের দায়িত্ব পেলেন তিনি?

Ashutosh Gowariker: পরিচালক আশুতোষ গোয়ারিকর ভারতকে এনে দিয়েছিলেন অস্কার। শুধু তাই নয়, লাগান, স্বদেশ, যোধা আকবরের মত একাধিক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকদের। এবার সেই পরিচালকের হাতেই একটি বড় দায়িত্ব তুলে দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

Published on: May 1, 2026, 20:01:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ashutosh Gowariker: পরিচালক আশুতোষ গোয়ারিকর ভারতকে এনে দিয়েছিলেন অস্কার। শুধু তাই নয় ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকদের। এবার সেই পরিচালকের হাতেই একটি বড় দায়িত্ব তুলে দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন পরিচালক।

আশুতোষকে বড় দায়িত্ব দিল IFFI
আশুতোষকে বড় দায়িত্ব দিল IFFI

শুক্রবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রকে তরফ থেকে এই খবর জানানো হয় সোশ্যাল মিডিয়ায়। পরিচালকের নাম করেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, বিগত কয়েক দশক ধরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন আশুতোষ। আন্তর্জাতিক সিনেমা সংস্কৃতির প্রতি আশুতোষ এর গভীর অনুরাগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কালো ব্রা, সঙ্গে উন্মুক্ত পেট! প্রেগনেন্সি ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন ইনকার মা!

প্রসঙ্গত, গত দু'বছর ধরে এই পদের দায়িত্ব সামলে ছিলেন শেখর কাপুর। এবার সেই দায়িত্ব সামলাবেন আশুতোষ। তথ্য সম্প্রচার মন্ত্রকে তরফ থেকে এই বিশাল বড় দায়িত্ব পেয়ে খুশি পরিচালক। উচ্ছাসিত পরিচালক জানিয়েছেন, ১৯৪৮ সালে এই উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত থাকার পর ২০২৪ সালে জুরি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন তিনি।

তিনি এও জানান, দীর্ঘদিন ফ্লিম ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি ভীষণ খুশি। এই দায়িত্ব পাওয়া তাঁর কাছে ভীষণ সম্মানের ও গর্বের। তথ্য ও সম্প্রচার মন্ত্রালয় এবং গোয়া সরকারের সঙ্গে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আরও পড়ুন: কুয়াশার আড়ালে আসল খুনি! ‘কুহেলি’র রহস্য উদঘাটনে বেরিয়ে আসবে কোন ভয়ানক সত্যি?

প্রসঙ্গত, এই বছরেও গোয়াতে অনুষ্ঠিত হবে IFFI। শুধুমাত্র সারাদিন নয় সারা বিশ্বের নামি দামি ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে সামিল হন। খুব স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানের দায়িত্ব গ্রহণ করতে পেরে যতটা খুশি আশুতোষ, ততটাই উচ্ছ্বসিত পরিচালকের শুভাকাঙ্ক্ষীরা।