...
...
Next Story

Ashutosh-Renuka: দেখতে দেখতে ২৫ বছর পার! ধুমধাম করে বিবাহবার্ষিকী পালন করলেন আশুতোষ-রেণুকা

Ashutosh-Renuka: একদিকে মিষ্টি মেয়ে রেণুকা শাহানে অন্যদিকে বলিউডের অন্যতম খতরনাক ভিলেন আশুতোষ রানা, আপাতদৃষ্টিতে এই দুটি মানুষ একে অপরের থেকে একেবারে আলাদা হলেও যখন একসঙ্গে তাঁরা পথ চলা শুরু করেছিলেন তখন হয়ে উঠেছিলেন একে অপরের পরিপূরক।

Published on: May 26, 2026, 12:02:04 IST
Advertisement

Ashutosh-Renuka: একদিকে মিষ্টি মেয়ে রেণুকা শাহানে অন্যদিকে বলিউডের অন্যতম খতরনাক ভিলেন আশুতোষ রানা, আপাতদৃষ্টিতে এই দুটি মানুষ একে অপরের থেকে একেবারে আলাদা হলেও যখন একসঙ্গে তাঁরা পথ চলা শুরু করেছিলেন তখন হয়ে উঠেছিলেন একে অপরের পরিপূরক। দেখতে দেখতে প্রায় ২৫টি বছর একসঙ্গে কাটিয়ে দিলেন তাঁরা। গত ২৫ মে নিজেদের ২৫ তম বিবাহ বার্ষিকী ধুমধাম করে পালন করলেন এই তারকা জুটি।

ধুমধাম করে বিবাহবার্ষিকী পালন করলেন আশুতোষ-রেণুকা
ধুমধাম করে বিবাহবার্ষিকী পালন করলেন আশুতোষ-রেণুকা

সোমবার আশুতোষ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে দেখা যায়, রেণুকা এবং আশুতোষ হাতে ফুলের মালা ধরে দাঁড়িয়ে রয়েছেন। আশুতোষ যখন গলায় মালা পরানোর জন্য ঝুঁকে দাঁড়িয়ে ছিলেন তখন রেণুকা মজা করে আশুতোষকে মালা পরাতে চাইছিলেন না। অবশেষে যখন অভিনেত্রী আশুতোষকে মালা পরালেন তখন সেই মুহূর্তটা যেন সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে রইল।

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন প্রসেনজিৎ, আবেগে ভাসল বাংলা

ভিডিওটি শেয়ার করে আশুতোষ লেখেন, ‘আনন্দে ভরা সময়গুলো কত দ্রুত কেটে যাচ্ছে, কখন যে সেটা ফুরিয়ে যায় কেউ সেটা টেরও পায় না। মনে হচ্ছে এই তো সেদিনের কথা, যখন আমার প্রিয়তমার সঙ্গে প্রথম দেখা হল কিন্তু দেখো আজ দেখতে দেখতে ২৫ বছর পূর্ণ হয়ে গেল। ২৫ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি, বিয়ে মানে একে অপরের ব্যক্তিত্বকে পরিবর্তন করা নয় বরং একে অপরের বেড়ে উঠতে এবং একে অপরকে বিকশিত করতে সাহায্য করা।’

আরও পড়ুন: 'আমাদের মাঝে কেউ ঢুকতে পারবে না...', নবনীতাকে ভুলে কার প্রেমে মজেছেন জীতু?

আশুতোষ রানা ও রেণুকা শাহানের সম্পর্কের শুরু হয় ১৯৯০-এর দশকের শেষের দিকে, যখন চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহতার 'জয়তে' ছবির প্রিভিউ স্ক্রিনিংয়ে তাদের প্রথম দেখা হয়। তাদের পরিচয় করিয়ে দেন উভয়েরই বন্ধু, অভিনেত্রী-গায়িকা রাজেশ্বরী সচদেব। দীর্ঘ ফোন আলাপের মাধ্যমেই তাদের প্রেম গড়ে উঠেছিল। প্রায় তিন বছর প্রেম করার পর, রেণুকা ও আশুতোষ ২০০১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe