Amitabh Bachchan: ৮৩ বছর বয়সেও করেন সারা রাত জেগে কাজ, জীবনে আসতে থাকা সমস্যার সমাধান করেন কীভাবে?
Amitabh Bachchan: সমসাময়িক অভিনেতা-অভিনেত্রীরা যেখানে অনেক বছর আগেই কাজ থেকে বিরতি নিয়েছেন অথবা তেমন ভাবে কাজের সঙ্গে যুক্ত নন, সেখানে দাঁড়িয়ে ৮৩ বছর বয়সেও আজও সমান ভাবে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন।
Amitabh Bachchan: সমসাময়িক অভিনেতা-অভিনেত্রীরা যেখানে অনেক বছর আগেই কাজ থেকে বিরতি নিয়েছেন অথবা তেমন ভাবে কাজের সঙ্গে যুক্ত নন, সেখানে দাঁড়িয়ে ৮৩ বছর বয়সেও আজও সমান ভাবে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখেন অমিতাভ, সম্প্রতি তিনি একটি পোস্টে জানিয়েছেন, আজও দীর্ঘক্ষন ধরে কাজ করেন তিনি, এমন কি অনেক সময় সারা রাত জেগেও।
৮৩ বছর বয়সেও করেন সারা রাত জেগে কাজ
অমিতাভ যা লেখেন
শনিবার দুপুর ১ টার সময় অমিতাভ বচ্চন একটি পোস্টে লেখেন, ‘এইমাত্র ঘুম থেকে উঠলাম। ভোর ৪টে পর্যন্ত কাজ করেছি। এখন কাজের জন্য তৈরি। সবাই ভাল থাকবেন। রোদ এবং গরম থেকে সাবধান। পর্যাপ্ত জল পান করবেন।’
এই পোস্টের পাশাপাশি আরও একটি পোস্ট করে অমিতাভ লেখেন, ‘সমস্যার একটা ভালো দিক হলো সেগুলো পড়েও সমস্যা হয়েই থাকবে, সেগুলোর মোকাবিলা করতে হবে না। প্রতিদিন নতুন কিছু শেখা যায়, যখন কোনও সমস্যা সামনে আসে তখন সেই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ এবং জ্ঞান লাভ করতে হয়। কিন্তু পরের বার যখন সেই একই সমস্যা আসে, তখন শুধুমাত্র সমাধানের জন্য নয় বরং জীবনে যদি এবং কিন্তুগুলো শেখার জন্য প্রস্তুতি নিতে হবে। এটাই একমাত্র ইতিবাচকতা নিয়ে আসবে জীবনে।’
প্রসঙ্গত, কিছুদিন আগে অভিনেতার গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও পরে বোঝা যায় সেটি শুধুই গুজব। অমিতাভ বচ্চন প্রতি সপ্তাহের মতো নিয়ম করে জলসার সামনে উপস্থিত থাকেন এবং ভক্তদের সঙ্গে দেখা করেন।
অমিতাভকে শেষবার ' কাল্কি ২৮৯৮ এডি' ছবিতে দেখা গিয়েছিল । নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছিলেন প্রভাস, দীপিকা পাডুকোন এবং কমল হাসান। এই সাই-ফাই ড্রামায় অশ্বত্থামার চরিত্রে বিগ বি-র অভিনয় দর্শকদের মন জয় করে নেয় এবং ছবিটি বিশ্বব্যাপী ১,০০০ কোটি টাকারও বেশি আয় করে ব্যাপক সাফল্য লাভ করে । তিনি বর্তমানে এর সিক্যুয়েলের শুটিং করছেন।
Home/Entertainment/Amitabh Bachchan: ৮৩ বছর বয়সেও করেন সারা রাত জেগে কাজ, জীবনে আসতে থাকা সমস্যার সমাধান করেন কীভাবে?