...
...
Next Story

প্রথমবার কনস্টেবলের ভূমিকায় আভেরী, কোন সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি?

চিরকাল অন্যরকম চরিত্রে অভিনয় করেনি অভিনেত্রী আভেরী সিংহ রায়। এবার মহিলা কনস্টেবলের ভূমিকা অভিনয় করতে চলেছেন তিনি। সিরিজের নাম আপাতত রাখা হয়েছে দেবী। পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই দেখানো হবে এই সিরিজের মাধ্যমে।

Published on: Mar 29, 2026, 14:49:52 IST
Advertisement

চিরকাল অন্যরকম চরিত্রেই অভিনয় করেছেন অভিনেত্রী আভেরী সিংহ রায়। এবার মহিলা কনস্টেবলের ভূমিকা অভিনয় করতে চলেছেন তিনি। সিরিজের নাম আপাতত রাখা হয়েছে ‘দেবী’। পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই দেখানো হবে এই সিরিজের মাধ্যমে।

প্রথমবার কনস্টেবলের ভূমিকায় আভেরী
প্রথমবার কনস্টেবলের ভূমিকায় আভেরী

এই ওয়েব সিরিজ তৈরি হবে এক মহিলা কনস্টেবলের জীবন নিয়ে, যার জীবনে আসবে এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যার ফলে যার গোটা জীবনটাই পাল্টে যাবে। এই প্রথমবার পুলিশ কনস্টেবলের ভূমিকায় অভিনয় করবেন আভেরী।

আরও পড়ুন: 'অক্সিজেন সিলিন্ডারের থেকেও বেশি দামি...', বাসবদত্তার সেই প্রিয় মানুষটি কে?

অম্লান মজুমদার পরিচালিত এই সিরিজে আভেরী অভিনয় করতে দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং সাগরিকা রায়কে। এছাড়াও এই সিরিজে অভিনয় করবেন একাধিক নবাগত এবং নবাগতা অভিনেতা-অভিনেত্রীরা।

সূত্রের খবর অনুযায়ী, একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হবে গোটা গল্প। মামলাটি যত এগোয় ততই যেন রহস্য ঘনীভূত হয়। তবে ঊর্ধ্বতন অফিসাররা এই মামলাকে নিয়ে গ্রাহ্য না করলেও এক মহিলা কনস্টেবলের মনে সন্দেহ জাগে। তবে শেষমেষ এই যুদ্ধে সেই জয়ী হবে কিনা, সেটাই এখন দেখার।

আভেরী প্রসঙ্গে কথা বলতে গেলে বলতে হয় তিনি ধারাবাহিক থেকে শুরু করে ওয়েব সিরিজ সর্বত্র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। একদিকে যেমন ‘ভুতু’, ‘কৃষ্ণকলি’-র মতো ধারাবাহিকের অভিনয় করেছেন তিনি তেমন অন্যদিকে অভিনয় করেছেন ‘আমার বস’, ‘অলক্ষীs ইন গোয়া’ সহ একাধিক অন্য ধারার সিনেমায়।

গতবছর অর্থাৎ ২০২৫ সালে ‘রঙ্কিনী ভবন’ ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা যায় আভেরীকে। এবার অভিনেত্রী নতুন একটি রূপ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe