...
...
Next Story

'বড়রা যাই বলুক আমায় থাকতে হবে পরিষ্কার...', তৃণাকে নিয়েই কী বিশেষ পোস্ট অভিনবের

স্টার জলসায় লাগাতার টিআরপি সেরা হয়ে থেকেছে ধারাবাহিক পরশুরাম। প্রায় ৩০০ কোটি এপিসোড পার করে দেওয়া এই ধারাবাহিক বর্তমানে যে বিষয় নিয়ে চর্চায় উঠে এসেছে সেটা একেবারে অন্যরকম একটি কারণ। কারণটি যে মোটেই অভিপ্রেত নয় তা বলাই বাহুল্য।

Published on: Jan 28, 2026, 20:46:12 IST
Advertisement

স্টার জলসায় লাগাতার টিআরপি সেরা হয়ে থেকেছে ধারাবাহিক ‘পরশুরাম’। প্রায় ৩০০ কোটি এপিসোড পার করে দেওয়া এই ধারাবাহিক বর্তমানে যে বিষয় নিয়ে চর্চায় উঠে এসেছে সেটা একেবারে অন্যরকম একটি কারণ। কারণটি যে মোটেই অভিপ্রেত নয় তা বলাই বাহুল্য। কিছুদিন আগেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ায় শিশু শিল্পী অভিনব বিশ্বাস।

তৃণাকে নিয়েই কী বিশেষ পোস্ট অভিনবের
তৃণাকে নিয়েই কী বিশেষ পোস্ট অভিনবের

ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার পেছনে কারণ প্রসঙ্গে অভিনব জানায়, সেটে প্রচন্ড মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল তার ওপর। বারবার তাকে অপমানিত করেন তৃণা। শুধু অভিনব একা নয়, মানসিক উদ্বেগের শিকার হয়েছিলেন অভিনবের বাবা মাও। অবশেষে তাই সিরিয়াল ছাড়তে বাধ্য হয়েছিল অভিনব।

আরও পড়ুন: পঞ্চব্যঞ্জন দিয়ে সাজানো থালা, প্রিয়াঙ্কাকে আইবুড়োভাত খাওয়ালেন মানসী- অরিজিতা

এই ঘটনার কয়েক দিনের মধ্যেই এবার একটি অর্থবহ পোস্ট করতে দেখা গেল অভিনবকে। ধারাবাহিকের সেটে চলতে থাকা পরিস্থিতি থেকে বেরিয়ে সে যে এখন অনেকটাই ভালো আছে তা এই পোস্ট দেখে স্পষ্ট হয়ে যায়। প্রতিদিনের দুশ্চিন্তা, পারিপার্শ্বিক পরিস্থিতিতে লড়াই করার থেকে এখনকার জীবন তার কাছে অনেক শান্তির।

অভিনব লেখে, আমায় কেন বুঝলো না, কে কি আমায় করতে বলল, কেন আমার সঙ্গে এমন হলো, প্রতিদিন যেটা হয় আমার চিন্তার বিষয় আমার ভালো না থাকার কারণ, তবে বলব এখন আমি ভালো আছি। যদি আমায় সব সময় মরে থাকতে হয় এই চিন্তায় যে, লড়তে লড়তে কখনো যদি তলিয়ে যাই তাহলে আমি এখন অনেকটাই ভালো আছি।

অভিনব লেখে, যদি রোজ সবার সঙ্গে মেপে কথা বলতে হয়, বড়রা যাই বলুক আমার সামনে, যত নোংরা, কদর্য, ঘৃণ হয় হোক, আমাকে থাকতে হবে পরিষ্কার, কেউ নেবে না আমার মনের দায় শুধু আঙুল তুলে চিৎকার করে বলবে আমি খারাপ, তাহলে বলব আমি এখন ভালো আছি। যদি বাড়িতে শেখানো হয় সুবুদ্ধি, কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে দেখি কাজে লাগে ঠিক উল্টোটা তাহলে বলবো এখন অনেক ভালো আছি আমি।

আরও পড়ুন: অদ্রিজাকে জোর টক্কর দেবচন্দ্রিমার! প্রিয় বন্ধুর বিয়েতে সাজলেন লেহেঙ্গায়

প্রসঙ্গত, অভিনবের ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা প্রকাশে আসতেই নিন্দার ঝড় উঠেছিল নেটপাড়া জুড়ে। ছোটদের নিয়ে কাজ করার সময় অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত বলে মনে করেছেন সকলে। অনেকেই আবার তৃণার ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe