অদ্রিজাকে জোর টক্কর দেবচন্দ্রিমার! প্রিয় বন্ধুর বিয়েতে সাজলেন লেহেঙ্গায়
গত ২৫ জানুয়ারি মুম্বইয়ে দক্ষিণী স্টাইলে বাগদান পর্ব সারলেন অভিনেত্রী অদ্রিজা রায়। মনের মানুষ বিগ্নেশ আইয়ারের সঙ্গে এনগেজমেন্ট সারেন অভিনেত্রী। এই দিন অনুপমা খ্যাত অভিনেত্রী সেজেছিলেন একটি লাল রঙের কাঞ্জিভরম শাড়িতে।সঙ্গে মানানসই গয়না, ফুলের অলংকার।
গত ২৫ জানুয়ারি মুম্বইয়ে দক্ষিণী স্টাইলে বাগদান পর্ব সারলেন অভিনেত্রী অদ্রিজা রায়। মনের মানুষ বিগ্নেশ আইয়ারের সঙ্গে এনগেজমেন্ট সারেন অভিনেত্রী। এই দিন অনুপমা খ্যাত অভিনেত্রী সেজেছিলেন একটি লাল রঙের কাঞ্জিভরম শাড়িতে।সঙ্গে মানানসই গয়না, ফুলের অলংকার।

অন্যদিকে বিগ্নেশ পরেছিলেন একটি সাদা রঙের দক্ষিণী লুঙ্গি এবং নীল রঙের পাঞ্জাবি। বাগদান পর্ব যেখানে সম্পন্ন হয় সেই গোটা স্থান সাজানো হয়েছিল ফুলের সাজে।
আরও পড়ুন: প্রথমবার ‘দিদি নাম্বার ওয়ান’- এর মঞ্চে এলেন স্বস্তিকা, বন্ধুকে আমন্ত্রণ করে টিকটিকি ধরালেন রচনা!
অদ্রিজার বাগদান পর্বে যিনি সব থেকে বেশি নজর কেড়েছেন তিনি হলেন অদ্রিজার প্রিয় বন্ধু দেবচন্দ্রিমা। এইদিন দেবচন্দ্রিমা পরেছিলেন একটি প্যাস্টেল রঙের লেহেঙ্গা। প্রিয় বন্ধুর সঙ্গে পাল্লা দিয়ে সেজেছিলেন তিনি।
একসঙ্গে দুই বন্ধুর বেশ কয়েকটি ফটোশুটের ছবিও ধরা পড়েছে দেবচন্দ্রিমার করা পোস্টে। শুধুমাত্র অদ্রিজা একা নন, দেবচন্দ্রিমাও দক্ষিণী স্টাইলে সাজিয়েছিলেন নিজেকে। প্রিয় বন্ধুর স্বামীর সঙ্গেও একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় অভিনেত্রীকে।
দেবচন্দ্রিমা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে তাঁকে দেখে বেশ বোঝাই যাচ্ছে যে তিনি প্রিয় বন্ধুর বিয়েতে ভীষণ খুশি। একটি ছবিতে আবার জামাইবাবুর সঙ্গেও ছবি তুলতে দেখা দিয়েছে অভিনেত্রীকে। মণ্ডপের সাজসজ্জার সঙ্গে দেবচন্দ্রিমার আউটফিট মিলিয়ে একটা স্নিগ্ধ ছবি তৈরি হয়েছে, যা দেখে মুগ্ধ হয়েছে নেট পাড়ার বাসিন্দারা।
অদ্রিজার বাগদান পর্বের ছবিগুলি পোস্ট করে দেবচন্দ্রিমা লেখেন, আমার সবথেকে প্রিয় পছন্দের মানুষ আজ তার পছন্দের মানুষটি খুঁজে পেল। আজ যেন হাসি থামছে না। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমার প্রিয় বন্ধু আজ বিবাহিত।
প্রসঙ্গত, গত বছর থাইল্যান্ডে অদ্রিজার জন্মদিন পালন করেছিলেন দেবচন্দ্রিমা। জন্মদিনের সেই পোস্টে অদ্রিজা জানিয়েছিলেন, আগামী জন্মদিনে তিনি বিবাহিত হিসেবেই দিনটি পালন করতে চান। অদ্রিজার সেই মনের ইচ্ছা অবশেষে হল পূর্ণ।
আরও পড়ুন: ‘যে মানুষটা বুঝেছিলেন...’,পদ্মশ্রী সম্মান পেয়ে ঋতুপর্ণকে শ্রদ্ধার্ঘ্য প্রসেনজিতের
অদ্রিজার প্রেম প্রসঙ্গে
একটি সাক্ষাৎকারে অদ্রিজা জানিয়েছিলেন, এক কমন বন্ধুর মাধ্যমে আলাপ হয়েছিল তাঁদের। প্রথম দর্শনেই একে অপরকে ভালো লেগে যায় তাঁদের। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু হয় কথাবার্তা এবং পরেই সেটি পরিণত হয় বন্ধুত্বে।
ব্যক্তিগত জীবন চিরকাল ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে তিনি জানিয়েছিলেন পরিবারের মতে এবং দুই পরিবারের নিয়ম মেনেই বিয়ে করবেন তিনি। অভিনেত্রী এও জানিয়েছিলেন, বিয়ে নিয়ে খুব একটা তাড়াহুড়া করতে চান না ঠিকই কিন্তু খুব দেরিও করবেন না তিনি। অবশেষে দেখতে দেখতে এল সেই শুভক্ষণ যখন মিস থেকে মিসেস হতে চলেছেন অদ্রিজা।
E-Paper











