...
...
Next Story

'আপনাদের জন্যই জোকার সাজি... ', জিতুর পাশে দাঁড়ানোর আহ্বান অভ্রজিতের

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে এই মুহূর্তে শোরগোল নেট পাড়ায়। একদিকে অসুস্থ হওয়া সত্ত্বেও নিজের কাজে ফিরেছেন জিতু কিন্তু অন্যদিকে দিতিপ্রিয়া নাকি অভিনেতার সঙ্গে অভিনয় করতে নারাজ। সম্প্রতি জিতুর একটি পোস্ট ঘিরে সরগরম নেট পাড়া।

Published on: Nov 16, 2025, 23:49:10 IST
Advertisement

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে এই মুহূর্তে শোরগোল নেট পাড়ায়। একদিকে অসুস্থ হওয়া সত্ত্বেও নিজের কাজে ফিরেছেন জিতু কিন্তু অন্যদিকে দিতিপ্রিয়া নাকি অভিনেতার সঙ্গে অভিনয় করতে নারাজ। সম্প্রতি জিতুর একটি পোস্ট ঘিরে সরগরম নেট পাড়া।

জিতুর পাশে দাঁড়ানোর আহ্বান অভ্রজিতের
জিতুর পাশে দাঁড়ানোর আহ্বান অভ্রজিতের

প্রথমেই জিতুর নাম না করে সহ অভিনেতার আরোগ্য কামনা করায় দিতিপ্রিয়ার ওপর রেগে ছিলেন ভক্তরা। তারপর যখন শুনতে পাওয়া গেল, জিতুর সঙ্গে নাকি একেবারেই কাজ করতে চাইছেন না দিতিপ্রিয়া তখন খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর ওপর আরও কিছুটা রেগে যান জিতু প্রেমিকরা।

আরও পড়ুন: ‘স্বার্থপর’ ছবির পর এবার খুনির সন্ধানে কোয়েল, কবে আসছে নতুন ছবি?

অনেকেই চাইছেন দিতিপ্রিয়ার বদলে অন্য নায়িকাকে নিয়ে আসতে। যে অভিনেতার জন্য ধারাবাহিকটি এগিয়ে যাচ্ছে, তাকে যদি কোনওভাবে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এই ধারাবাহিকটি আর এগোবে না বলেই দাবি দর্শকদের। যদিও এত কিছুর মধ্যেও কাজে ফিরেছেন জিতু আর অন্যদিকে দিতিপ্রিয়াও মুখে কুলুপ এঁটেছেন।

জিতু-দিতিপ্রিয়া সমস্যা যখন প্রকাশ্যে ঠিক তখনই একটি অর্থবহ পোস্ট করতে দেখা গেল ধারাবাহিকের অন্যতম অভিনেতা অভিজিৎ চক্রবর্তীকে। জিতুর সঙ্গে একটি ছবি পোস্ট করে ২০১১ সালের একটি অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেতা।

অভিনেতা আরও লেখেন, ‘সেই ছবিটা কোনও কারণে রিলিজ করলো না দেবীদা একরাশ দুঃখ নিয়ে চলে গেলেন। আমারও সব শেষ কিন্তু আবার লড়াই শুরু। মা বারণ করেছিলেন চুলটা কাটতে। মা চলে গেলেন, দুদিন পর একাডেমিতে শো ছিল। করলাম কারন শো মাস্ট গো অন।’

আরও পড়ুন: শাড়ি বিতর্কই পাল্টে দিল ভাগ্য! ঋজুর ভাইরাল মন্তব্য এবার ছবির পর্দায়

অভ্রজিত লেখেন, ‘আমি এখানে দুঃখের কথা বলতে আসিনি বলতে চেয়েছি সবটাই আপনাদের জন্য। আমাদের করে যেতে হয়। নিজেরাও পয়সা পাই কিন্তু অন্য প্রফেশনে তবু মুখ দেখা যায় না কিন্তু এখানে যাই হোক জোকার হতেই হবে। আপনাদের যাতে অসুবিধা না হয়, তাই আমাদের কাজ করে যেতে হয়।’

জিতুকে উদ্দেশ্য করে অভিনেতা লেখেন, ‘যারা ভুল বুঝছেন তাদের বলি একটু অপেক্ষা করুন। আমি না হয় ধান্দাবাজ রিচ পাওয়ার জন্য সব করি কিন্তু যারা করে না তাদের পাশে থাকুন। আপনারা দর্শকরা নিজের লোক, নিজের মানুষ। আপনারাই আগে সত্যি বলেন। দয়া করে নৌকাটাকে ডুবতে দেবেন না।’

সবশেষে অভিনেতা লেখেন, ‘জিতু আর আমার ছবিটা দিলাম কারণ এই বন্ধুত্বের জুটি শুধু ক্যামেরার সামনে নয়, অফ স্ক্রিনেও। আপনারাও আমাদের বন্ধু। ভালো থাকবেন।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe