...
...
Next Story

'সম্পর্কে যাওয়ার আগে এটা খোঁজ নিও...', সিঙ্গলদের উদ্দেশ্যে কী বার্তা আয়েশার

অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলীতে পারদর্শী আয়েশা ভট্টাচার্য। তবে এখন তিনি আরো বেশি পরিচিতি লাভ করেছেন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করে। আয়েশার হালকা চালে তৈরি করা এই কনটেন্ট বেশ পছন্দ অনুরাগীদের। কখনও মায়ের সঙ্গে, কখনও ছাত্রীদের সঙ্গে কনটেন্ট তৈরি করেন তিনি।

Published on: Jul 8, 2026, 18:31:13 IST
Advertisement

অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলীতে পারদর্শী আয়েশা ভট্টাচার্য। তবে এখন তিনি আরো বেশি পরিচিতি লাভ করেছেন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করে। আয়েশার হালকা চালে তৈরি করা এই কনটেন্ট বেশ পছন্দ অনুরাগীদের। কখনও মায়ের সঙ্গে, কখনও ছাত্রীদের সঙ্গে কনটেন্ট তৈরি করেন তিনি।

সিঙ্গলদের উদ্দেশ্যে কী বার্তা আয়েশার
সিঙ্গলদের উদ্দেশ্যে কী বার্তা আয়েশার

তবে আয়েশার তৈরি করা ভিডিওর বেশিরভাগই হয় মজার আর যার কেন্দ্রবিন্দুতে থাকে আয়েশার বিয়ের প্রসঙ্গ। কিন্তু ব্যক্তিগত জীবনে আয়েশা কতটা বিয়েতে বিশ্বাসী? মনের মানুষকে খুঁজে পেলে আগে কোন দিকটা বিবেচনা করবেন তিনি? সম্প্রতি একটি পোস্টে সব সিঙ্গলদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী, দিলেন একটি ছোট্ট টিপস।

আরও পড়ুন: মারাত্মক অসুস্থ রাজেশ শর্মা, ভর্তি হয়েছেন হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?

আয়েশা নিজের পোষ্টের মাধ্যমে সমস্ত সিঙ্গল মেয়েদের

সতর্কবার্তা দিয়ে লিখেছেন, কোনও মেয়ে যদি কোনও ছেলেকে ভালোবাসে এবং সম্পর্কে এগোতে চাই তাহলে একটি জিনিস যেন অবশ্যই দেখে। সেই ছেলের জীবনে কোন মেয়ে বেস্টফ্রেন্ড আছে কিনা, সেটা যেন অবশ্যই সেই মেয়েটি দেখে। যদি ছেলেটির ফিমেল বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে সম্পর্কে এগোতে মানা করার উপদেশ দিয়েছেন আয়েশা।

আরও পড়ুন: 'রচনাদি তো কিছু মিথ্যে বলেননি...', আরবানা প্রসঙ্গে যা বললেন কনীনিকা

তাই যে ছেলের জীবনে ফিমেল বেস্ট ফ্রেন্ড থাকবে, তার কাছে প্রেমিকা হয়ে যাবে শুধুই একটি অপশন। অন্য কাউকে ভুলে থাকার উপায় মাত্র। তাই এমন মানুষকেই ভালোবাসা উচিত যার জীবনে মায়ের পর ভালবাসার মানুষটির গুরুত্ব সব থেকে বেশি থাকে। কোনও বন্ধুর নয়।

আয়েশার এই মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন অনেকেই। তবে এই কথাটি শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রেও সমান প্রযোজ্য বলে মত নেট পাড়ার বাসিন্দাদের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks