...
...
Next Story

বহু বছর পর আয়ুষের সঙ্গে অভিনয় সোমার, কোন ধারাবাহিকে?

১৬ বছর আগে মা ধারাবাহিকে আয়ুষ দাসের সঙ্গে অভিনয় করেছিলেন সোমা বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিককে মুখ্য চরিত্রে তিথি বসু অভিনয় করলেও বিল্টু চরিত্রে আয়ুষের অভিনয় ছিল চোখে পড়ার মতো। ১৬ বছর পর আবার একটি ভিডিয়োর মাধ্যমে অভিনেতা জানান, তিনি আবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন সোমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

Published on: Oct 22, 2025, 17:24:25 IST
Advertisement

১৬ বছর আগে ‘মা’ ধারাবাহিকে আয়ুষ দাসের সঙ্গে অভিনয় করেছিলেন সোমা বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিককে মুখ্য চরিত্রে তিথি বসু অভিনয় করলেও বিল্টু চরিত্রে আয়ুষের অভিনয় ছিল চোখে পড়ার মতো। ১৬ বছর পর আবার একটি ভিডিয়োর মাধ্যমে অভিনেতা জানান, তিনি আবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন সোমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

বহু বছর পর আয়ুষের সঙ্গে অভিনয়ে সোমার
বহু বছর পর আয়ুষের সঙ্গে অভিনয়ে সোমার

কিন্তু কোন ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁদের? আয়ুষ যে ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, সোমার পরনে লাল শাড়ি, কপালে বড় লাল টিপ এবং চুল খোপা করে বাঁধা। দেখেই যেন মনে হচ্ছে, কোনও সাধিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে বিল্টু ওরফে আয়ুষও পরে রয়েছেন একটি লাল রঙের পাঞ্জাবি।

আরও পড়ুন: ‘গৃহপ্রবেশ’-এর পর আবার বড় পর্দায় জিতু, এবার বিপরীতে থাকবেন কোন নায়িকা?

এখনো বুঝতে পারছেন না? আসলে ‘হীরা আম্মা’ চরিত্রের পর এবার ‘মোহিনী মা’ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সান বাংলার ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। এই চরিত্রে এতদিন তুলিকা বসু অভিনয় করলেও এবার তুলিকার পরিবর্তে দেখা যাবে সোমাকে।

জানা গিয়েছে, ধারাবাহিকের প্রমো শ্যুট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই দর্শকরা সোমা বন্দ্যোপাধ্যায়কে একেবারে অন্য রূপে দেখতে পাবেন। এই ধারাবাহিকে প্রথমে তুলিকা বসুকে বেছে নেওয়া হলেও পরে ডেট নিয়ে সমস্যা তৈরি হওয়ায় ধারাবাহিক ছেড়ে দিতে বাধ্য হন তুলিকা।

আরও পড়ুন: 'যে মানুষ অন্যের মুখে হাসি...', আসরানির মৃত্যুতে শোকস্তব্ধ অক্ষয়-প্রিয়দর্শন

প্রসঙ্গত, এই ধারাবাহিকে মোহিনী মা চরিত্রটি সমাজের চোখে কালী ভক্ত চরিত্র হলেও আদতে তিনি একেবারেই তেমন মানুষ নন। শুধুমাত্র নিজের কার্যসিদ্ধির জন্য ধর্মকে হাতিয়ার করেছেন তিনি। বাইরের জগতে তো বটেই বাড়িতেও সকলে ভীষণ ভয় পান মোহিনী মাকে। এই পরিবারেই যখন এক কৃষ্ণভক্ত পুত্রবধূ হয়ে আসে, তখনই শুরু হয়ে যায় সমস্যা। শাশুড়ি বৌমার এই যুদ্ধ কোন দিকে মোড় নেয়, সেটা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks