Babil Khan: বাবাকে হারানোর পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ইরফান খানের ছেলে বাবিল খান। একটা সময় এমনও এসেছিল যখন তিনি প্রচারের আলো থেকে পুরোপুরি দূরে সরে গিয়েছিলেন। তবে সমস্ত মানসিক উদ্বেগ কাটিয়ে আবার তিনি ফিরতে চলেছেন কাজে, সোশ্যাল মিডিয়ায় হাসিমুখে সেই বার্তা দিলেন তিনি।

রবিবার ইনস্টাগ্রামে নতুন প্রজেক্টের সেট থেকে একটি পোস্ট শেয়ার করেন অভিনেতা। তিনি যে ছবিগুলি পোস্ট করেছেন তার মধ্যে একটিতে লেখা, শুটিংয়ের দ্বিতীয় শিডিউল শুরু করার সঙ্গে সঙ্গে। আমি আপনাদের জানাতে চাই যে আপনাদের আমি কত ভালোবাসি। আপনাদের ভালোবাসা আমার কাছে কতটা মূল্যবান। আপনারা আমাকে দেখার জন্য যে সময় ব্যয় করেন, তার প্রতিটি মুহূর্ত যেন সার্থক হয় তার জন্য আমি পরিশ্রম করছি। আশা করি খুব শীঘ্রই বড় পর্দায় দেখা হবে।
আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নেওয়ার নেপথ্যে অসুস্থতা? গুঞ্জন ছড়াতেই যা বললেন দ্বৈপায়ন
যদিও কোন প্রজেক্টে তিনি এখন কাজ করছেন সেটা জানাননি বাবিল। তবে বাবিলের হাসি মুখ দেখে খুশি হয়েছেন বাবিলের অনুরাগীরা। প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে বাবিল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তাকে কাঁদতে দেখা যায়। সেই ভিডিয়োয় গোটা বলিউড ইন্ডাস্ট্রির সমালোচনা করতে দেখা যায় ইরফান খানের ছেলেকে। যদিও ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তিনি সেটি ডিলিট করে দেন এবং বলেন তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
এরপর কিছু সময়ের জন্য তিনি সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেন। পরবর্তীকালে বাবিলের পরিবারের তরফ থেকে জানানো হয় যে তিনি বেশ কিছুদিন সকলের থেকে দূরে থাকতে চান। যদিও তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তিনি ফিরে আসবেন, এ কথাও জানানো হয় বাবিলের পরিবারের তরফ থেকে।
{{/usCountry}}এরপর কিছু সময়ের জন্য তিনি সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেন। পরবর্তীকালে বাবিলের পরিবারের তরফ থেকে জানানো হয় যে তিনি বেশ কিছুদিন সকলের থেকে দূরে থাকতে চান। যদিও তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তিনি ফিরে আসবেন, এ কথাও জানানো হয় বাবিলের পরিবারের তরফ থেকে।
{{/usCountry}}আরও পড়ুন: ২৩ দিন কেন ছিলেন নিখোঁজ? সাইবার সমস্যা নাকি অন্য কারণ? খোলসা করলেন পরিচালক নিজেই
উল্লেখ্য, ২০২২ সালে ‘কালা’ ছবির হাত ধরে প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন ইরফান খানের ছেলে। প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয় করে সকলে নজর কেড়েছিলেন তিনি। এরপর আর মাধবন এবং কে কে মেননের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেন ‘দ্য রেলওয়ে মেন’ সিরিজে, সেখানেও তিনি যথেষ্ট প্রশংসিত হন।
এরপর ‘লগ আউট’ এবং ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ সিনেমায় অভিনয় করেন বাবিল। এরপর আর কোনও প্রজেক্টে দেখতে পাওয়া যায়নি অভিনেতাকে। তবে আবার বাবিলের কাজে ফিরে আসার কথা শুনে খুশি অনুরাগীরা।