Sign in

Utsav Mukherjee: ২৩ দিন কেন ছিলেন নিখোঁজ? সাইবার সমস্যা নাকি অন্য কারণ? খোলসা করলেন পরিচালক নিজেই

Utsav Mukherjee: গত ২ এপ্রিল আচমকাই নিখোঁজ হয়ে যান পরিচালক উৎসব মুখোপাধ্যায়। টানা ২৪ দিন খোঁজাখুঁজি করার পর অবশেষে পরিচালকের খোঁজ মেলে। দিল্লির এক বন্ধুর বাড়িতে তাঁকে খুঁজে পাওয়া যায়। এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে নিজেই সবটা জানালেন পরিচালক।

Published on: May 3, 2026, 19:28:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Utsav Mukherjee: গত ২ এপ্রিল আচমকাই নিখোঁজ হয়ে যান পরিচালক উৎসব মুখোপাধ্যায়। টানা ২৪ দিন খোঁজাখুঁজি করার পর অবশেষে পরিচালকের খোঁজ মেলে। দিল্লির এক বন্ধুর বাড়িতে তাঁকে খুঁজে পাওয়া যায়। কিন্তু কেন দীর্ঘ সময় তিনি পরিবার থেকে দূরে ছিলেন, কেনই বা কাউকে কিছু জানার নেই, খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত প্রশ্ন মনের মধ্যে উঁকি দেয় সকলের। তাই এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে নিজেই সবটা জানালেন পরিচালক।

২৩ দিন কেন ছিলেন নিখোঁজ?  খোলসা করলেন পরিচালক নিজেই
২৩ দিন কেন ছিলেন নিখোঁজ? খোলসা করলেন পরিচালক নিজেই

৩ মে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে উৎসব যেখানে তিনি বারবার বলেন এই ভাবে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। স্ত্রী মৌপিয়া সহ কাছের মানুষরা যেভাবে এতদিন মানসিক উদ্বেগের মধ্যে কাটিয়েছেন, তাতে তিনি ভীষণভাবে দুঃখিত। কিন্তু কেন এইভাবে বাড়ি থেকে চলে গেলেন তিনি?

আরও পড়ুন: কখনও অদিতি তো কখনও আরতি, সত্যজিৎ রায়ের সৃষ্টিকে নিজের করে নিলেন সোহিনী

উৎসব জানান, বহুদিন ধরে তিনি সাইবার ক্রাইমের শিকার। সোশ্যাল মিডিয়ায় কোন ছবি পোস্ট করলেই তার নিয়ে কুমন্তব্য করা হতো। এমন কি সেই সমস্ত ছবিও বিকৃত করে দেওয়া হত। উৎসবের অ্যাকাউন্টে গিয়ে তাঁর বায়োডাটা পাল্টে দেওয়া হত। সব মিলিয়ে ভীষণ উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন উৎসব।

এরপর ২০২৫ সালের পরপর বাবা-মাকে হারানোর ফলে খুব স্বাভাবিকভাবেই আরও ভেঙে পড়েন উৎসব। যদিও ততদিনে পরিচালকের জীবনে চলে এসেছেন মৌপিয়া। উৎসবকে অনেকটা শক্ত করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে হওয়ার পর ব্যক্তিগত আক্রমণ আরও বেশি বেড়ে যায়।

পরিচালক জানান, ব্যক্তিগত আক্রমণ ধীরে ধীরে তাঁর থেকে সরে গিয়ে তাঁর স্ত্রীর দিকে চলে যায়। এর ফলে মানসিকভাবে তিনি নিজেকে ঠিক রাখতে পারেননি, যার ফলে তিনি এই সিদ্ধান্ত নেন। বেশ কিছুদিন তিনি একা ছিলেন ঠিকই কিন্তু অবশেষে তিনি দিল্লিতে তাঁর বন্ধুর বাড়িতে চলে যান। সেই বন্ধুই পুলিশ এবং মৌপিয়াকে ফোন করে যোগাযোগ করেন।

আরও পড়ুন: ‘ঘূর্ণি’ সিরিয়ালে নতুন এন্ট্রি, ‘দীপায়ন’ চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা?

তবে উৎসব এখন বুঝতে পারছেন, এটা কোনও ঠিক সিদ্ধান্ত ছিল না। এই কারণেই তিনি পুলিশের কাছে সমস্ত প্রমাণসহ অভিযোগ দায়ের করেছেন। আগামী দিনে যাতে এই ব্যাপারটি নিয়ে তিনি লড়াই করতে পারেন এবং সুখে শান্তিতে থাকতে পারেন তার জন্য সকলের থেকে আশীর্বাদ চেয়ে নেন উৎসব।