Sohini Sarkar: কখনও অদিতি তো কখনও আরতি, সত্যজিৎ রায়ের সৃষ্টিকে নিজের করে নিলেন সোহিনী

Sohini Sarkar: ২ মে, এই দিনটি গোটা বিশ্বের চলচ্চিত্র প্রেমিকদের কাছে একটি স্মরণীয় দিন কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন ভারত তথা বাংলার অন্যতম সর্বশ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়, যে পরিচালকের হাত ধরে বাঙালি পেয়েছিল অস্কার। যিনি শুধুমাত্র বড়দের জন্য নয়, ছোটদের জন্যেও সিনেমা তৈরি করেছিলেন।

Published on: May 2, 2026, 18:05:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sohini Sarkar: ২ মে, এই দিনটি গোটা বিশ্বের চলচ্চিত্র প্রেমিকদের কাছে একটি স্মরণীয় দিন কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন ভারত তথা বাংলার অন্যতম সর্বশ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়, যে পরিচালকের হাত ধরে বাঙালি পেয়েছিল অস্কার। যিনি শুধুমাত্র বড়দের জন্য নয়, ছোটদের জন্যেও সিনেমা তৈরি করেছিলেন।

সত্যজিৎ রায়ের সৃষ্টিকে নিজের করে নিলেন সোহিনী
সত্যজিৎ রায়ের সৃষ্টিকে নিজের করে নিলেন সোহিনী

‘অপুর সংসার’ থেকে শুরু করে ‘মহানগর’, সত্যজিৎ রায়ের হাত ধরে জীবন্ত হয়েছে এমন বহু নারী চরিত্র যাদের আজও বাঙালি মনে রাখে অকৃত্রিম চরিত্র বলেই। এই চরিত্রের মধ্যেই রয়েছে ‘নায়ক’ ছবির অদিতি, ‘অপুর সংসার’ সিনেমার অপর্ণা, ‘মহানগর’ ছবির আরতি। এবার এই তিন চরিত্রকেই নতুনভাবে সাজিয়ে তুললেন সোহিনী সরকার।

আরও পড়ুন: জুবিনের মৃত্যু শোক সামলে কাজে ফিরছেন গরিমা, কোন নতুন অবতারে ধরা দেবেন তিনি?

সত্যজিৎ রায়ের জন্মদিনে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে তিনি এই তিনটি চরিত্রকে আবার নতুন ভাবে তুলে ধরেছেন। এই তিনটি চরিত্রের মধ্যে দুটি চরিত্রই অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর, একটি চরিত্রে মাধুরী মুখোপাধ্যায়। কখনও নববধূর সাজে কখনও আবার একদম মডার্ন অষ্টাদশী নারী হয়ে সকলকে যেন এক লহমায় নস্টালজিক করে তুলেছেন তিনি।

যে সমস্ত চরিত্রকে নিজের করে তুলে ধরেছেন সোহিনী, সেগুলির কথা ছবির ক্যাপশনে উল্লেখ করেছেন অভিনেত্রী। সত্যজিৎ রায়ের জন্মদিনে এই অনবদ্য ফটোশ্যুট করে নিঃশব্দে সেই সমস্ত চরিত্রগুলিতে তিনি বাঁচার চেষ্টা করেছেন, যেগুলি আজও চুপ থেকেও অনেক কথা বলে দেয়।

আরও পড়ুন: 'তুমি আমার প্রথম সন্তান', সুদীপার কোলে বসে থাকা ছোট্ট মেয়েটিকে চেনেন?

সোহিনীর এই অনবদ্য ফটোশুট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সহকর্মীদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন ভীষণ সুন্দর লাগছে অভিনেত্রীকে। অনিন্দিতা রায়চৌধুরী লিখেছেন, কি ভালো,কি ভালো। নুসরত লিখেছেন, কি ভালো লাগছে। ঋতাভরি চক্রবর্তী লাভ রিয়াক্ট দিয়েছেন। এছাড়াও কমেন্ট করে সোহিনীর সাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।