...
...
Next Story

বিনায়ককে সুস্থ করে তুলতে স্ত্রীর দায়িত্ব পালন বাবলির, স্বামীর মন গলাতে পারবে?

বাবলি সুন্দরী ধারাবাহিককে ইতিমধ্যেই দেখানো হয়েছে, বিনায়ককে বিয়ে করে গোটা সংসারের দায়িত্ব সামলানোর চেষ্টা করছে বাবলি। সব থেকে বড় কথা সে চাইছে বাবলির ছোট মেয়ে বেবি যেন ভালো থাকে। যদিও পরিবারের বাকি সদস্যরা একেবারেই বাবলিকে পছন্দ করে না। তাতে অবশ্য কিছুই এসে যায় না বাবলির।

Published on: Jul 20, 2026, 15:04:13 IST
Advertisement

‘বাবলি সুন্দরী’ ধারাবাহিককে ইতিমধ্যেই দেখানো হয়েছে, বিনায়ককে বিয়ে করে গোটা সংসারের দায়িত্ব সামলানোর চেষ্টা করছে বাবলি। সব থেকে বড় কথা সে চাইছে বাবলির ছোট মেয়ে বেবি যেন ভালো থাকে। যদিও পরিবারের বাকি সদস্যরা একেবারেই বাবলিকে পছন্দ করে না। তাতে অবশ্য কিছুই এসে যায় না বাবলির।

বিনায়ককে সুস্থ করে তুলতে স্ত্রীর দায়িত্ব পালন বাবলির
বিনায়ককে সুস্থ করে তুলতে স্ত্রীর দায়িত্ব পালন বাবলির

মৃত্যুর মুখ থেকে স্বামীকে বাঁচিয়ে এনেছে সে। এবার তার প্রধান উদ্দেশ্য হল স্বামীকে সুস্থ করে তোলা। দিনরাত পরিশ্রম করে সে শুধুমাত্র চেষ্টা করছে স্বামীকে সুস্থ করে তোলার জন্য কিন্তু বিনায়ক বাবলির কাছাকাছি যেতে চাইছে না। সে বাবলিকে জানাই সে একাই সবকিছু করে নিতে পারবে, বাবলি চলে যেতে পারে।

আরও পড়ুন: মানসিক কষ্ট যখন ছাপিয়ে যায় কল্পনাকেও, তখনই তৈরি হয় এক সুপারহিরোর

বিনায়কের এই কথা শুনে বাবলি অভিমান করে কিন্তু তারপরে সে শুনতে পায় বাথরুমে বিনায়কের হাত থেকে পড়ে গিয়েছে বালতি। সে এক ছুটে বাথরুমে গিয়ে বিনায়ককে সামলাতে যায়। কিন্তু তারপর তার নিজেরও পা পিছলে যায় আর জলে ভিজে যায় দুজনে। এই ভাবেই ধীরে ধীরে বিনায়ক এবং বাবলি একে অপরের কাছাকাছি আসে।

আরও পড়ুন: নিজেকে হঠাৎ ‘মানসিকভাবে অসুস্থ’ বললেন মানসী, কী এমন হল?

ধারাবাহিকের এই নতুন প্রমো থেকে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগামী দিনে বাবলি আর বিনায়কের মধ্যে যে দূরত্ব তা আস্তে আস্তে সরে যাবে। তৈরি হবে বিনায়ক আর বাবলির নতুন সংসার। কিন্তু সেই সংসার কতটা সুখের হবে, বাড়ির বাকি সদস্যরা বাবলিকে মেনে নেবে কিনা সেটা দেখা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে।

বিনায়ক চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা। হানির মেয়ের চরিত্রে অভিনয় করছেন বিয়াস। ছোট মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রীনিকা ঘোষালকে। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ছোট পর্দায় দেখতে পাওয়া গেল পুষ্পিতা মুখোপাধ্যায়কে। বাবলি সুন্দরী অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করছেন স্নেহা গুড়িয়া।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks