...
...
Next Story

Babli Sundori: পরমা সুন্দরী স্ত্রীকে হারিয়ে জীবন বিমুখ বেণু, বাবলি কি পারবে মুখে হাসি ফোটাতে?

Babli Sundori: স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’। ইতিমধ্যেই ধারাবাহিকের একটি প্রমো প্রকাশ্যে নিয়ে আসা হয়েছিল যেখানে দেখা গিয়েছিল, বাবলি সুন্দরী আক্ষরিক অর্থেই সুন্দরী নয়। সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান

Published on: May 12, 2026 07:56 PM IST
Advertisement

Babli Sundori: স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’। ইতিমধ্যেই ধারাবাহিকের একটি প্রমো প্রকাশ্যে নিয়ে আসা হয়েছিল যেখানে দেখা গিয়েছিল, বাবলি সুন্দরী আক্ষরিক অর্থেই সুন্দরী নয়। সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। কিন্তু শুধুমাত্র বাবলির জীবনকে ঘিরেই কি তৈরি এই গল্প? না এই গল্পের ভেতরে লুকিয়ে রয়েছে আরও একটি গল্প?

পরমা সুন্দরী স্ত্রীকে হারিয়ে জীবন বিমুখ বেণু
পরমা সুন্দরী স্ত্রীকে হারিয়ে জীবন বিমুখ বেণু

এবার ধারাবাহিকের নতুন একটি প্রমো প্রকাশ্যে এল যেখানে বাবলি নয় বরং হানি বাফনার চরিত্রের জীবনকে দেখানো হয়েছে। এই প্রমো থেকে মোটামুটি স্পষ্ট, কীভাবে গল্পকে সাজানো হয়েছে। নতুন যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে, পরমা সুন্দরী একটি মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পেয়ে ভীষণ খুশি হানির চরিত্রটি।

কিন্তু বিয়ের কিছু বছর পর দ্বিতীয় সন্তানকে জন্ম দিতে গিয়ে মারা যায় হানির সেই পরমা সুন্দরী স্ত্রী। জীবন যেন থমকে যায়। হানির এই চরিত্রটির নাম বেণু। বেণুর দুই মেয়ে যাদের বয়সের ফারাক অনেকটাই। বেণুর বড় মেয়ে মায়ের মৃত্যুর জন্য দায়ী করে বাবাকে আর ছোট বোনকে। বাড়িতে চলতে থাকা অশান্তি আর সহ্য না করতে পেরে সেখান থেকে বেরিয়ে যায় বেণু।

আরও পড়ুন: 'সবটা চলে গেল আমার...', কাকে হারানোর কষ্ট এখনও তাড়া করে বেড়ায় রণজয়কে?

বেণুর মা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তার বড় বৌমার থেকেও বেশি সুন্দরী আর ভালো মেয়ে খুঁজে পাই তার ছেলে। এমন কেউ যে তার ছেলের মুখে আবার হাসি ফোটাবে। সেই সময় দেখা যায় বাবলি সুন্দরীকে। কিন্তু যে মানুষটা সৌন্দর্যের পূজারী, তার সঙ্গে বাবলির পথ কি করে এক হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ধারাবাহিক চলাকালীন।

এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ছোট পর্দায় দেখতে পাওয়া গেল পুষ্পিতা মুখোপাধ্যায়কে। হানির মেয়ের চরিত্রে অভিনয় করবেন বিয়াস। ছোট মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রীনিকা ঘোষালকে। হানির প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন অমৃতা দেবনাথ।

বাবলি সুন্দরী অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করবেন স্নেহা গুড়িয়া। এছাড়া অভিনয় করবেন স্নেহা চট্টোপাধ্যায় সহ আরও এক ঝাঁক তারকা। ‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকের এই নতুন প্রমো দেখে অনেকেই এই ধারাবাহিকের সঙ্গে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘কড়ি খেলা’ ধারাবাহিকের তুলনা করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe