...
...
Next Story

ধর্মসংকটে বিনায়ক, মাকে বাঁচাতে কি বাবলিকে দেবে ডিভোর্স?

একা জীবনে ভালোই ছিল বিনায়ক কিন্তু হঠাৎ করেই বিনায়কের জীবনে এসে যায় বাবলি। ছোট সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবলিকে বিয়ে করতে বাধ্য হয় বিধায়ক। কিন্তু এখন সে ধীরে ধীরে বাবলিকে ভালবাসতে শুরু করেছে। কিন্তু বিনায়ক বাবলির কাছাকাছি এলেও দুই নায়কের গোটা পরিবার কিছুতেই মানতে পারছে না বাবলিকে।

Published on: Jul 29, 2026, 18:34:28 IST
Advertisement

একা জীবনে ভালোই ছিল বিনায়ক কিন্তু হঠাৎ করেই বিনায়কের জীবনে এসে যায় বাবলি। ছোট সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবলিকে বিয়ে করতে বাধ্য হয় বিধায়ক। কিন্তু এখন সে ধীরে ধীরে বাবলিকে ভালবাসতে শুরু করেছে। কিন্তু বিনায়ক বাবলির কাছাকাছি এলেও দুই নায়কের গোটা পরিবার কিছুতেই মানতে পারছে না বাবলিকে।

ধর্মসংকটে বিনায়ক
ধর্মসংকটে বিনায়ক

বাবলি যখন ধীরে ধীরে বিনায়কের কাছাকাছি আসছে ঠিক তখনই বিনায়কের মা ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দেয় ছেলের। বিনায়ককে বিনায়কের মা বলে, যদি সে বাবলিকে ডিভোর্স না দেয় তাহলে আত্মহত্যা করবে বিনায়কের মা।

আরও পড়ুন: ব্রহ্মানন্দ বেশে কালীঘাটে প্রত্যাবর্তন অরিন্দমের, নতুন প্রমো দেখে মুগ্ধ সকলে

মায়ের মুখে এই কথা শুনে স্তব্ধ হয়ে যায় বিনায়ক। সে মনেপ্রাণে চায় ডিভোর্স না দিতে কিন্তু মায়ের কথা শুনে সে বুঝতে পারে না কি করবে। মায়ের কথা না মানলে মা যে আত্মহত্যা করবে? এদিকে বিনা দোষে বাবলিকে শাস্তি দিতেও মন চাইছে না।

একদিকে ধর্ম সংকটে বিনায়ক, অন্যদিকে বাবলি মনে মনে চাইছে যাতে বিনায়ক তাকে ডিভোর্স না দেয়। সে যে বিনায়ককে মনেপ্রাণে ভালোবেসে ফেলেছে। সে শুধু চায় এই বিয়েটা বাঁচিয়ে রাখতে। বাকি বাড়ির সকলের মন সে ঠিক জয় করে নেবে, এমন আত্মবিশ্বাস আছে বাবলির মনে।

‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকের এই ১ ঘন্টার মহা পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ৩১ জুলাই স্টার জলসার পর্যায় রাত ১১ টায়। বাবলি আর বিনায়কের জীবন কোন মোড় নেয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: কোলে একরত্তি মেয়ে, অন্যজন পৃথিবীর আলো দেখার অপেক্ষায়, মিষ্টি মুহূর্ত ভাগ শ্রীময়ীর

বিনায়ক চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা। হানির মেয়ের চরিত্রে অভিনয় করছেন বিয়াস। ছোট মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রীনিকা ঘোষালকে। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ছোট পর্দায় দেখতে পাওয়া গেল পুষ্পিতা মুখোপাধ্যায়কে। বাবলি সুন্দরী অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করছেন স্নেহা গুড়িয়া।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks