বিদেশে অ্যাডভান্স বুকিং চালু হল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র, প্রকাশ্যে অফিসিয়াল পোস্টার

আগামী ১৫ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। এবার ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে নিয়ে এলেন পরিচালক। সঙ্গে দিলেন আরও একটি বড় খবর। শিবপ্রসাদের এত বছরের কেরিয়ারে এমন ঘটনা এই প্রথম।

Published on: Aug 27, 2026, 21:00:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামী ১৫ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। এবার ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে নিয়ে এলেন পরিচালক। সঙ্গে দিলেন আরও একটি বড় খবর। শিবপ্রসাদের এত বছরের কেরিয়ারে এমন ঘটনা এই প্রথম।

বিদেশে অ্যাডভান্স বুকিং চালু হল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র
বিদেশে অ্যাডভান্স বুকিং চালু হল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র

‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র সিনেমার অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে আনলেন শিবপ্রসাদ যেখানে বড় বড় করে লেখা ছবির নাম নিচে চারটি ক্যারেক্টারের ছবি। একদম নিচে দেওয়া একটি গিরগিটি ছবি। ছবিটি প্রকাশ্যে এনে শিবপ্রসাদ লেখেন, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু ছবির অ্যাডভান্স বুকিং চালু হল আমেরিকায়। ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাসোসিয়েশন অফ কানেটিকাট তাদের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর বোস্টন এবং ২২ নভেম্বর কানেটিকাটে দেখানো হবে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। সিনেমা মুক্তির দুমাস আগে বিদেশে বাংলা সিনেমার অ্যাডভান্স বুকিং চালু হওয়া আমাদের কেরিয়ারে প্রথম। সঙ্গে রইল সিনেমার অফিসিয়াল হল পোস্টার।’


আরও পড়ুন: সন্তানকে ফিরিয়ে আনতে মায়ার সাগরে ডুব দেবে মা, সবটাই ভ্রম, নাকি আছে কিছু সত্যি?

বহুরূপী প্রসঙ্গে

বহুরূপী যাকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ তিনি হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাই এবারেও বিক্রম প্রামাণিকের চরিত্রই ধরা দিতে চলেছেন শিবপ্রসাদ। শিবপ্রসাদের বিপরীতে এবার থাকবেন যিশু সেনগুপ্ত। অনেকদিন বাদে পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দিতে চলেছেন অভিনেতা। এছাড়াও সোহিনীকেও যে দেখতে পাওয়া যাবে একদম অন্যরকম চরিত্রে। ঝিমলি চরিত্রে কৌশানি মুখোপাধ্যায়।

ছবিতে থাকবেন রজতাভ দত্ত, চন্দন সেন, অনুজয় চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিমেষ গরুই সহ আরও অনেকে। ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৫ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোয়। উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ তম বছর পূর্তি উপলক্ষে এটি প্রযোজনা সংস্থার দ্বিতীয় নিবেদন। এই সিনেমায় চরিত্রের পাশাপাশি রয়েছে একাধিক চমক। বারাসাত, টাকি, বর্ধমান,বিষ্ণুপুর, মালদা, হাসনাবাদ সহ ৯৬টি লোকেশনে করা হয়েছে গোটা ছবির শুটিং।

আরও পড়ুন: মায়ার গ্রাসে আটকে জীবন, চামসুট্টি জঙ্গলের রহস্য কি হবে ফাঁস?

‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ যে আরো বেশি রোমহর্ষক হয়ে উঠবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রথম পর্বে যে গল্প ছিল অধরা, সেটাই এবার অন্যরকম ভাবে তুলে ধরা হবে সিনেমার মাধ্যমে। তবে টিজারে যেটুকু ডায়লগ তুলে ধরা হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে এই ছবিতে শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেওয়ার গল্প ফুটে উঠবে তা নয়। এই ছবিতে ফুটে উঠবে গোটা সিস্টেমকে প্রশ্ন তোলার গল্প।