...
...
Next Story

ডাকুকে জেলে রেখেও আটকানো যাচ্ছে না ডাকাতি! বিক্রমকে ধরতে হিমশিম খাবে পুলিশ

অবশেষে সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে। মুক্তি পেতে চলেছে বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু। ইতিমধ্যেই প্রত্যেক চরিত্রের নাম এবং সেই চরিত্রে কারা অভিনয় করবেন সেটা প্রকাশ্যে আনা হয়েছে। তবে এবার আনা হল ছবির প্রথম ঝলক অর্থাৎ টিজার।

Published on: Aug 15, 2026, 13:46:32 IST
Advertisement

অবশেষে সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে। মুক্তি পেতে চলেছে ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’। ইতিমধ্যেই প্রত্যেক চরিত্রের নাম এবং সেই চরিত্রে কারা অভিনয় করবেন সেটা প্রকাশ্যে আনা হয়েছে। তবে এবার আনা হল ছবির প্রথম ঝলক অর্থাৎ টিজার।

ডাকুকে জেলে রেখেও আটকানো যাচ্ছে না ডাকাতি!
ডাকুকে জেলে রেখেও আটকানো যাচ্ছে না ডাকাতি!

বহুরূপী যাকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ তিনি হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাই এবারেও বিক্রম প্রামাণিকের চরিত্রই ধরা দিতে চলেছেন শিবপ্রসাদ। কিন্তু এখন তো সে জেলে, তাহলে বাইরে ডাকাতি করছে কারা? ঝিমলি না অন্য কেউ?

আরও পড়ুন: আবার লালবাজারে অনির্বাণ, নতুন গল্প নিয়ে আসছে ৬ বছরের পুরনো চরিত্র

শিবপ্রসাদের বিপরীতে এবার থাকবেন যিশু সেনগুপ্ত। অনেকদিন বাদে পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দিতে চলেছেন অভিনেতা। এছাড়াও সোহিনীকেও যে দেখতে পাওয়া যাবে একদম অন্যরকম চরিত্রে, সেটা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে টিজার দেখেই।

তবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ যে আরো বেশি রোমহর্ষক হয়ে উঠবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রথম পর্বে যে গল্প ছিল অধরা, সেটাই এবার অন্যরকম ভাবে তুলে ধরা হবে সিনেমার মাধ্যমে। তবে টিজারে যেটুকু ডায়লগ তুলে ধরা হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে এই ছবিতে শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেওয়ার গল্প ফুটে উঠবে তা নয়। এই ছবিতে ফুটে উঠবে গোটা সিস্টেমকে প্রশ্ন তোলার গল্প।

উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ তম বছর পূর্তি উপলক্ষে এটি প্রযোজনা সংস্থার দ্বিতীয় নিবেদন। এই সিনেমায় চরিত্রের পাশাপাশি রয়েছে একাধিক চমক। বারাসাত, টাকি, বর্ধমান,বিষ্ণুপুর, মালদা, হাসনাবাদ সহ ৯৬টি লোকেশনে করা হয়েছে গোটা ছবির শুটিং।

আরও পড়ুন: রূপঙ্করের হাত ধরে হবে স্বপ্ন পূরণ, বড় সুযোগ এল শোভনের কাছে

তপ্ত গরমে বিষ্ণুপুরে ছবির কলাকুশলীদের কাজ করতে যে কতটা সমস্যা হয়েছিল সে কথা আগেই একটি ভিডিওতে তুলে ধরেছিলেন শিবপ্রসাদ। ছবিতে থাকবে মালদার গম্ভীরা শিল্পীরা। গান, মুখোশ, নাচ সবকিছু দেখতে পাবেন দর্শকরা। ছবিটি অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনের কারণে পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe