দুর্গাপুজোয় বিগ বাজেটের তিনটি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নামবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। চলছে শেষ মুহূর্তের প্রচার। বহুরূপী ছবিটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল, এবার দেখার পালা গোল্ডেন ডাকু কতটা দর্শকদের মনে ছাপ ফেলতে পারে। তবে ভারতের মুক্তির আগেই বড় খবর। এবার আন্তর্জাতিক স্তরে মুক্তির আলো দেখতে চলেছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’।

প্রত্যঙ্গিরা সিনেমাস, এই সংস্থা বিভিন্ন ছবিকে আন্তর্জাতিক স্তরে মুক্তির ব্যবস্থা করে দেয়। এই সংস্থার অধীনে বিশেষত বিগ বাজেটের দক্ষিণী ছবি পশ্চিমের দেশে মুক্তি পায়। তবে এবার সেই সুযোগ পেল ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’, আর এই বিশেষ খবরটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানালেন শিবপ্রসাদ।
আরও পড়ুন: সৌরভের উপস্থিতিতেই ঝিলমের মুখে ললিপপ ছুঁড়ল জীতু, দাদার দরবারে ধুন্ধুমার কাণ্ড
হোমবেল ফিল্মস-এর তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, ‘বহুরূপী’র মতো সফল ফ্র্যাঞ্চাইজিকে তারা আন্তর্জাতিক দর্শকমহলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে তারা। সঙ্গী, প্রত্যঙ্গিরা সিনেমাস। ইতিমধ্যেই সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানায় তারা।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ অক্টোবর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে মুক্তি পেতে চলেছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। খুব স্বাভাবিকভাবেই বড় পরিসরে মুক্তি পাওয়ার সুযোগ এই ছবিকে যে বেশ খানিকটা ধাপ এগিয়ে নিয়ে গেল তা বলাই বাহুল্য।
একদিকে যেখানে আবির, দেব-রা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিজেদের ছবি নিয়ে পৌঁছে যাচ্ছেন সেখানে বিদেশের মাটিতে এমন একটা ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাসের জায়গায় বেশ খানিকটা এগিয়ে গেল ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’।
প্রসঙ্গত, ২০২৪ সালে ‘বহুরূপী’ সিনেমায় বিক্রম চরিত্রে ধরা দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন শিবপ্রসাদ। তার থেকেও বেশি চমকে দিয়েছিলেন কৌশানি অর্থাৎ ঝিমলি। বহুরূপী সাজে এমন অনবদ্যভাবে যে ডাকাতি করা যায়, সেটা দর্শকরা দেখেছিল এই ছবির হাত ধরেই। এবার বিক্রমের সেই অনবদ্য কায়দায় ডাকাতির নতুন ঝলক দেখতে পাওয়া যাবে এই ছবিতে।
আরও পড়ুন: ‘দেশু ৭’-র ট্রেলার লঞ্চে থাকতে পারেননি প্রসেনজিৎ, ‘দাদা’র জন্য বিশেষ ব্যবস্থা দেবের
বহুরূপী দ্য গোল্ডেন ডাকু প্রসঙ্গে
ছবিতে সোহিনী-যিশু ছাড়াও থাকবেন রজতাভ দত্ত, চন্দন সেন, অনুজয় চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিমেষ গরুই সহ আরও অনেকে। ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৫ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোয়।
উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ তম বছর পূর্তি উপলক্ষে এটি প্রযোজনা সংস্থার দ্বিতীয় নিবেদন। এই সিনেমায় চরিত্রের পাশাপাশি রয়েছে একাধিক চমক। বারাসাত, টাকি, বর্ধমান,বিষ্ণুপুর, মালদা, হাসনাবাদ সহ ৯৬টি লোকেশনে করা হয়েছে গোটা ছবির শুটিং।