...
...
Next Story

জ্যোতিকার পর এবার আটক করা হলো তমাল মাহবুবকে, কী অভিযোগ অভিনেতার বিরুদ্ধে?

গতকাল নিজের বাড়ি থেকে গ্রেফতার হন বাংলাদেশি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। অভিনেত্রীর গ্রেফতারের ঠিক একদিন পর এবার আটক করা হলো বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা তমাল মাহবুবকে। বৃহস্পতিবার রাতেই আজিমপুর থেকে আটক করা হয়েছে অভিনেতাকে।

Published on: Nov 20, 2026, 14:22:07 IST
Advertisement

গতকাল নিজের বাড়ি থেকে গ্রেফতার হন বাংলাদেশি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। অভিনেত্রীর গ্রেফতারের ঠিক একদিন পর এবার আটক করা হলো বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা তমাল মাহবুবকে। বৃহস্পতিবার রাতেই আজিমপুর থেকে আটক করা হয়েছে অভিনেতাকে।

জ্যোতিকার পর এবার আটক করা হলো তমাল মাহবুবকে
জ্যোতিকার পর এবার আটক করা হলো তমাল মাহবুবকে

এই প্রসঙ্গে ঢাকার মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে অভিনেতাকে। তবে আটক করা হলেও এখনও গ্রেফতার করা হয়নি। অভিনেতার বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপাতত তাঁকে হেফাজতে রাখা হবে।

আরও পড়ুন: মধ্যরাতে বাড়িতে পুলিশ, গ্রেফতার হওয়ার আগে ফেসবুক লাইভে ঋত্বিকের নায়িকা জ্যোতিকা জ্যোতি

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ সরকারের পতনের পর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয় যার নাম আলো আসবেই। এই গ্রুপে সদস্যদের তালিকায় ছিলেন জ্যোতিকা জ্যোতি। সদস্যদের তালিকায় রয়েছেন এই অভিনেতাও। তবে এই গ্রুপে থাকার জন্যই কি অভিনেতাকে আটক করা হয়েছে তা জানানো হয়নি পুলিশের তরফ থেকে।

বুধবার মধ্যরাতে উত্তরায় নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইলিয়াস কবীর।

আরও পড়ুন: 'ওকে বাচ্চা বলা যায় না', রাজবীরের আসল বয়স ফাঁস করলেন সৌরভের মা

ফেসবুক লাইভে কী বললেন অভিনেত্রী?

বাড়িতে পুলিশ আসার পরেই ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। কাঁদতে কাঁদতে অভিনেত্রী জানান, হঠাৎ করেই পুলিশ তাঁর বাড়িতে এসেছে কিন্তু কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে এই বিষয় নিয়ে তিনি কিছুই জানেন না। তিনি কোন অন্যায়ের সঙ্গে জড়িত নেই। এরপরেই পুলিশকে হাতকড়া পরাতে বারণ করেন অভিনেত্রী। থানা থেকে ফোন করলে তিনি নিজেই চলে যেতেন বলে জানান লাইভ চলাকালীন। এরপর বাবা মায়ের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, ‘আমি একদম ভয় পাচ্ছি না। তোমরাও ভয় পেয়ো না।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks