...
...
Next Story

একের পর এক পরিচালককে বলেছেন ‘না’, 'আমি কম্ফোর্টেবল নই... ', যা বললেন বাসবদত্তা

ধারাবাহিক থেকে সিনেমায় সর্বত্র নিজের অভিনয়ের দ্বারা বারবার সকলকে মুগ্ধ করেছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। কিন্তু একজন গুণী অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেন বহু ছবি থেকে বাদ পড়ে যান তিনি? কেনই বা ক্যামেরার সামনে এত কম দেখা যায় অভিনেত্রীকে?

Published on: Feb 19, 2026, 19:15:56 IST
Advertisement

ধারাবাহিক থেকে সিনেমা, সর্বত্র নিজের অভিনয়ের দ্বারা বারবার সকলকে মুগ্ধ করেছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। কিন্তু একজন গুণী অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেন বহু ছবি থেকে বাদ পড়ে যান তিনি? কেনই বা ক্যামেরার সামনে এত কম দেখা যায় অভিনেত্রীকে?

PR নয়, বরং এই কারণে কাজ হাতছাড়া হয়ে যায় বাসবদত্তার
PR নয়, বরং এই কারণে কাজ হাতছাড়া হয়ে যায় বাসবদত্তার

সম্প্রতি Bah Banglaকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। কম কাজ পাওয়া অথবা কাজ চলে যাওয়া নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘PR নিয়ে আমার কোনদিন অসুবিধা হয়নি বরং কিছু কাজ আমি নিজেই করিনি। আসলে আমি যখন কাজ বাছি তখন আমি দেখি কাজটা করে আমি হ্যাপি হব কিনা। আমি নিজেকে খুশি করতে পারব কিনা।’

আরও পড়ুন: ‘এবার মনে হয় বেলটাও ফাটাবে!’, আর্যকে শান্ত করতে মাথায় জল ঢালল অপর্ণা, হেসে খুন নেটপাড়া

অভিনেত্রী বলেন, ‘যেহেতু কাজের জায়গায় আমি দীর্ঘক্ষণ থাকব তাই আমার মনে হয় এমন কাজে আমি রাজি হব না যেখানে আমার মনে হবে যে কখন আমি বাড়ি যাব। আমি যাদের সঙ্গে মেকআপ রুম শেয়ার করব অথবা যাদের সঙ্গে আমি সারাদিন থাকব, সেটাও যাতে একটা হেলদি জায়গা থাকে সেটাও আমার কাছে ম্যাটার করে। মেকআপ রুমে বসে অন্যদের নিয়ে গসিপ করতে আমার একেবারেই পছন্দ নয়, পুরোটা হয়তো এভয়েড করা যায় না কিন্তু চেষ্টা করি দূরে থাকার।’

আরও পড়ুন: সঙ্গে নেই শোভন, প্রাক্তনের বিয়ের পরেই বেনারসের রাস্তায় একা সোহিনী

বুদ্ধদেব দাশগুপ্তের শেষ ছবি ‘উড়োজাহাজ’ সিনেমাতেও ডাক পেয়েছিলেন অভিনেত্রী কিন্তু সেই ছবিতেও একটি দৃশ্যে তিনি স্বচ্ছন্দ্যবোধ না করার জন্য ছবিটি করতে মানা করে দেন। সেই ছবিতে চন্দন রায় সান্যালের বিপরীতে অভিনয় করার কথা ছিল অভিনেত্রীর।

সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমি প্রথম থেকেই জানি যে কোন কোন দৃশ্যে আমি অভিনয় করব আর কোন কোন দৃশ্যে আমি অভিনয় করব না। করব না আর পারব না এই দুটোর মধ্যে একটা খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। হয়তো চেষ্টা করলে আমি নিশ্চয়ই পারব কিন্তু আমি করবো না। এতদিন ধরে আমি নিজের যে জায়গাটা তৈরি করেছি, সেটা ভাঙতে হয়ত এক মুহূর্ত সময় লাগবে কিন্তু আমি সেটা চাই না। এতে যদি আমার কাজ চলে যায় তাহলে যাক।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe