নতুন প্রতিভাদের জায়গা করে দেবে নন্দন। রাজনৈতিক কারণে হোক অথবা একেবারে আনকোরা হওয়ার জন্যই হোক, যে তরুণ প্রতিভারা টলিউডের নিজেদের জায়গা করে নিতে পারছেন না, যাদের ছবি মুক্তির স্থান খুঁজছে, তাদের জন্য এবার বড় সুখবর।

কলকাতার নন্দনে শুরু হতে চলেছে ‘বেঙ্গল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামী ২৮ অগস্ট থেকে ৩০ অগস্ট পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। শর্ট ফিল্ম থেকে শুরু করে তথ্যচিত্র, সবকিছুই জায়গা করে নিতে পারবে এই নন্দনে। নতুন প্রজন্মের হাত ধরে উঠে আসবে নতুন নতুন ছবি।
আরও পড়ুন: '২৩ বছর পরেও স্বস্তির জায়গা', শুভ্রজিৎকে পাশে নিয়ে প্রেমের বার্তা প্রেরণার
ইতিমধ্যেই এই অনুষ্ঠানের কথা ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল। তাঁর মন্তব্য, রাজনীতির চক্করে পড়ে হোক অথবা ইন্ডাস্ট্রিতে নতুন হওয়ার কারণে যারা মূল ধারার সাধারণ ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা পান না, তাদের কথা ভেবেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।
এই গোটা অনুষ্ঠানের গুরুদায়িত্ব সামলাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। উৎসবের প্রেসিডেন্টের ভূমিকায় রয়েছেন প্রীতম সরকার। এই গোটা উৎসবটি নিয়ে ভীষণ আশাবাদী ঋতুপর্ণা সেনগুপ্ত। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তরুণ পরিচালকদের কাজকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবেন, তাদের বিশেষভাবে সম্মানিত করা হবে এই অনুষ্ঠানে।
আরও পড়ুন: মালদ্বীপে চুপি চুপি বাগদান সারলেন পরিচালক সপ্তাশ্ব, কাকে দিলেন মন?
{{/usCountry}}আরও পড়ুন: মালদ্বীপে চুপি চুপি বাগদান সারলেন পরিচালক সপ্তাশ্ব, কাকে দিলেন মন?
{{/usCountry}}অন্যদিকে টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মত, শহরে বা শহরের বাইরে যারা নিজেদের তাগিদে ছবি তৈরি করার চিন্তাভাবনা করছেন বা ছবি তৈরি করছেন, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে সকলে এগিয়ে আসুক এটাই আশা করছেন তিনি।