...
...
Next Story

চেনা মুখ নয়, ‘বাঘিনী’ হবেন এক নতুন মুখ, কীভাবে খোঁজ মিলল তাঁর?

একগুচ্ছ ধারাবাহিক নিয়ে প্রস্তুত জি বাংলা। যদিও বেশ কয়েকটি ধারাবাহিকের প্রমো মুক্তি পেলেও সেই ধারাবাহিকগুলি কবে থেকে সম্প্রচারিত হবে তা এখনও ঘোষণা করা হয়নি। গত ১ জুন এমনই দুটি ধারাবাহিকের ঝলক একসঙ্গে প্রকাশ্যে এনেছিল জি বাংলা।

Published on: Jul 14, 2026, 19:45:49 IST
Advertisement

একগুচ্ছ ধারাবাহিক নিয়ে প্রস্তুত জি বাংলা। যদিও বেশ কয়েকটি ধারাবাহিকের প্রমো মুক্তি পেলেও সেই ধারাবাহিকগুলি কবে থেকে সম্প্রচারিত হবে তা এখনও ঘোষণা করা হয়নি। গত ১ জুন এমনই দুটি ধারাবাহিকের ঝলক একসঙ্গে প্রকাশ্যে এনেছিল জি বাংলা।

‘বাঘিনী’ হবেন এক নতুন মুখ, কীভাবে খোঁজ মিলল তাঁর?
‘বাঘিনী’ হবেন এক নতুন মুখ, কীভাবে খোঁজ মিলল তাঁর?

ধারাবাহিক দুটির নাম ‘ইচ্ছাধারী নাগ কন্যা’ এবং ‘বাঘিনী’। ‘ইচ্ছাধারী নাগ কন্যা’ ধারাবাহিকে কাকে দেখা যাবে সেটা জানা না গেলেও জানা গিয়েছে ‘বাঘিনী’ চরিত্রে অভিনয় করবেন কে। প্রযোজক সুশান্ত দাস প্রযোজিত ‘বাঘিনী’ ধারাবাহিকে যাকে দেখা যাবে তিনি কোনও চেনা মুখ নয়, একদম নতুন একজন নায়িকাকে বেছে নিয়েছেন পরিচালক।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তীর ম্যানেজারের ১৪ দিনের জেল হেফাজত, গেল চাকরিও!

তবে নায়িকাকে খুঁজে পাওয়ার পন্থাটাও একটু অন্যরকম। টলিপাড়ার অন্দর থেকে নয় বরং সমাজ মাধ্যমের পাতা থেকে খুঁজে পাওয়া গিয়েছে এই নায়িকাকে। নায়িকার নাম সম্পিতা প্রামানিক। তবে নায়িকা নতুন হলেও নায়কের চরিত্র দেখতে যে পাওয়া যাবে চেনা কোনও অভিনেতাকে।

জানা গিয়েছে, সম্পিতা একজন নৃত্যশিল্পী। অভিনেত্রীর নৃত্য দেখেই যে পরিচালক এবং প্রযোজকের তাঁকে পছন্দ হয়েছে তা বলাই বাহুল্য। এও জানা গিয়েছে, ধারাবাহিকের প্রমো নাকি ইতিমধ্যেই শ্যুট হয়ে গিয়েছে যদিও নায়ক কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: ‘আমার ফোন থেকে বন্ধুদের নাম্বার চুরি করে…’, স্বামীকে নিয়ে যা বললেন রূপসা

বাঘিনী প্রসঙ্গে

‘বাঘিনী’ ধারাবাহিকের প্রথম ঝলকে দেখতে পাওয়া যাচ্ছে গ্রামের একটি মেয়ে সন্তানকে কোলে নিয়ে দুর্গম অতিক্রম করে বনের মধ্যে মধু সংগ্রহ করছে। যদিও এই দৃশ্য সুন্দরবনের থাকা প্রত্যেক মানুষের কাছে খুব পরিচিত একটি দৃশ্য। মধু সংগ্রহ করার সময় হঠাৎ করেই পেছনে এসে যায় বাঘ। কিন্তু বিন্দুমাত্র ভয় না পেয়ে সেই মেয়েটি হাতে থাকা মশাল ধরে এগিয়ে যায় বাঘের দিকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks