...
...
Next Story

অধিকার নিয়ে লড়াই জারি ভুতেদের, হরর-কমেডিতে ভরপুর ‘ভানুপ্রিয়া ভুতের হোটেল’-এর ট্রেলার

আগামী ২৩ জানুয়ারি দর্শকদের হাড় কাঁপাতে আসছে উইন্ডোজ প্রোডাকশনের প্রথম হরর কমেডি ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। তবে সিনেমাটি কতটা অসাধারণ হবে তার কিছু ঝলক দেখতে পাওয়া গেল ট্রেলারের মধ্যে। ট্রেলার দেখে ইতিমধ্যেই আপ্লুত দর্শকরা।

Updated on: Jan 16, 2026, 13:51:17 IST
Advertisement

আগামী ২৩ জানুয়ারি দর্শকদের হাড় কাঁপাতে আসছে উইন্ডোজ প্রোডাকশনের প্রথম হরর কমেডি ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। তবে সিনেমাটি কতটা অসাধারণ হবে তার কিছু ঝলক দেখতে পাওয়া গেল ট্রেলারের মধ্যে। ট্রেলার দেখে ইতিমধ্যেই আপ্লুত দর্শকরা।

ট্রেলার প্রসঙ্গে

কমেডিতে ভরপুর ‘ভানুপ্রিয়া ভুতের হোটেল’-এর ট্রেলার
কমেডিতে ভরপুর ‘ভানুপ্রিয়া ভুতের হোটেল’-এর ট্রেলার

ট্রেলার দেখে বেশ বোঝাই যাচ্ছে যে একটি কবরস্থানের ওপরে অবৈধভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে একটি হোটেল। তবে হোটেলটি যতই বিলাসবহুল হোক না কেন হোটেলে আসা অতিথিদের উল্টোপথে বাড়ি পাঠিয়ে দিচ্ছে সেখানে থাকা ভূতেরা।

আরও পড়ুন: ‘গৃহপ্রবেশ’-এ নতুন নায়িকার এন্ট্রি, উষসীর মেয়ের চরিত্রে জি বাংলার এই সুন্দরী

ভূত এবং অতিথি এই দুইয়ের লড়াই গড়িয়ে যাবে আদালত পর্যন্ত। মিমি এবং সোহম, দুজনেই একে অপরের প্রেমিক-প্রেমিকা হলেও কোর্টের চত্বরে একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু এই ভূত খুব একটা মানুষের ক্ষতি করে না বরং এই ভূতেরা খুব মিষ্টি।

যদিও এই ভূত আপনাকে যে একেবারেই ভয় দেখাবে না তা কিন্তু নয়। কিন্তু ভয়ের মাঝেও থাকবে এমন কিছু কমেডি যা আপনাকে হাসতে বাধ্য করবে। কাঞ্চন মল্লিকের মুখে SST কথাটির ফুল ফর্ম শুনলে না হেসে থাকতে পারবেন না। খুব সন্তর্পণে ‘বই পড়তাম, ঝাঁটা ধরেছি’ এই বাক্যটি ব্যাবহার করা হয়েছে।

‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘বাবা বেবি ও’ এবং ‘ফাটাফাটি’ সিনেমার পর এবার এই সিনেমা নিয়ে আসতে চলেছেন অরিত্র মুখোপাধ্যায়। কিছুদিন আগেই অরিত্রকে নিয়ে একটি খোলা চিঠি লিখেছিলেন শিবপ্রসাদ যেখানে তিনি পরিচালকের ওপর নিজের আস্থার কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন: 'একাকীত্ব থেকেই এগুলো আসে... ', ডেলি ভ্লগারদের কোন চোখে দেখেন কোয়েল?

প্রসঙ্গত, সম্প্রতি মারা গিয়েছেন কাঞ্চনা মৈত্রের মা। মেয়ের সিনেমা রিলিজ হওয়ার আগেই তিনি না ফেরার দেশে চলে গেলেন। খুব স্বাভাবিকভাবেই এই সময়টা অভিনেত্রীর কাছে ভীষণ কঠিন। তবে সবকিছু পেছনে ফেলে দিয়ে তিনি প্রিমিয়ারে আসবেন, এটাই আশা করছেন সকলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks