...
...
Next Story

'আমি যদি থাকতাম তাহলে...', রাজবীরের গায়ে হাত তুলতেই নন্দিনীকে কড়া বার্তা ভরতের

গতকাল বিগ বসের ঘরে রাজবীরের গায়ে বারবার হাত তুলতে দেখা যায় নন্দিনীকে। নন্দিনী আর রাজবীরের মধ্যে মাঝেমধ্যেই সমস্যা হয় কিন্তু দর্শকদের ধারণা এবার যারা নন্দিনী বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে। নন্দিনীর হাতে বারবার মার খেতে খেতে বিরক্ত রাজবীর নিজেও।

Published on: Nov 6, 2026, 22:32:13 IST
Advertisement

গতকাল বিগ বসের ঘরে রাজবীরের গায়ে বারবার হাত তুলতে দেখা যায় নন্দিনীকে। নন্দিনী আর রাজবীরের মধ্যে মাঝেমধ্যেই সমস্যা হয় কিন্তু দর্শকদের ধারণা এবার যারা নন্দিনী বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে। নন্দিনীর হাতে বারবার মার খেতে খেতে বিরক্ত রাজবীর নিজেও। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে।

রাজবীরের গায়ে হাত তুলতেই নন্দিনীকে কড়া বার্তা ভরতের
রাজবীরের গায়ে হাত তুলতেই নন্দিনীকে কড়া বার্তা ভরতের

এবার রাজবীর এবং নন্দিনীর এই সমস্যা নিয়ে মুখ খুললেন ভরত কল। ভরত প্রথম থেকেই নন্দিনীকে সাপোর্ট করে এসেছেন। নন্দিনী ভরত কলের সঙ্গে খারাপ ব্যবহার করলেও ভরতের বক্তব্য, নন্দিনী একমাত্র স্পষ্ট মুখের উপর কথা বলতে পারে। সে জানে খেলাটা কিভাবে খেলতে হয়। কিন্তু এবার নন্দিনীর উপর কিছুটা বিরক্ত হতে দেখা গেল ভরত কলকেও।

আরও পড়ুন: বিয়ের পরেই তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়লেন আমির, কেন নিলেন এই সিদ্ধান্ত?

বিগ বস প্রতিযোগীদের অন্যতম প্রতিযোগী সায়ক ভরত কলকে পাশে বসিয়ে গাড়ি চালাতে চালাতে যখন প্রশ্ন করেন, ‘নন্দিনীর গতকালের ব্যবহার ভরত কলের কেমন লেগেছিল।’ উত্তরে ভরত কল, ‘আমি যদি সামনে থাকতাম তাহলে অবশ্যই নন্দিনীকে বোঝানোর চেষ্টা করতাম। গতকালের ব্যাপারটা আমার একেবারেই ভালো লাগেনি। এর আগেও নন্দিনীকে অনেকবার আমি বুঝিয়েছি।’

এরপর মনামী নিয়ে কথা বলতে গিয়ে ভরত বলেন, ‘মনামী কোন স্ট্যান্ড পয়েন্ট দিতে পারছে না। এখনো পর্যন্ত ও খেলতেই পারছে না। ও আমার ভীষণ প্রিয় কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে ও খেলাটা একেবারেই খেলতে পারছে না। এর থেকে অন্যরা অনেক ভালো খেলছে।’

আরও পড়ুন: 'ওটা দেখলেই আমার ট্রমা হয়', বাড়ি ফিরে কোন জিনিস দেখলেই রেগে যাচ্ছেন ভরত?

এরপরই মজা করে ভরত কল বলেন, ‘তবে জীতু আর সৃজলা যে ভালোবাসার অ্যাঙ্গেল দেখাতে চাইছে সেটা আমার মতে ক্যামেরার জন্যই করা। এরকম করলে ওদের দিকে ক্যামেরা সব সময় ফোকাস থাকবে। আমিও যদি একটু মনামী বা তনুশ্রী সঙ্গে এরকম করতাম তাহলে আমার দিকেও ক্যামেরা থাকতো। আমি তো তনুশ্রীকে বলেই এসেছি, তুই বিগ বসের ঘর থেকে বেরোলেই প্রত্যেক দিন রাতে আমরা মাচা শো করব।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks