...
...
Next Story

'নিতে হয়েছিল মনোবিদের সাহায্য', বিগ বসের ঘরে কোন মানসিক অবসাদে ভুগছিলেন ভরত কল?

বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বিগ বস বাংলা অনুষ্ঠানটি কিন্তু এমন একটি অনুষ্ঠান যেখানে টিকে থাকতে হলে মনের জোর থাকতে হবে। বাইরের জগতের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় থাকা, সূর্যের আলো বিহীন ঘরে, যেখানে সময়টুকু দেখার উপায় নেই তেমন ঘরে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া, আক্ষরিক অর্থেই একটা বড় যুদ্ধ।

Published on: Nov 14, 2026, 15:01:44 IST
Advertisement

বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বিগ বস বাংলা অনুষ্ঠানটি কিন্তু এমন একটি অনুষ্ঠান যেখানে টিকে থাকতে হলে মনের জোর থাকতে হবে। বাইরের জগতের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় থাকা, সূর্যের আলো বিহীন ঘরে, যেখানে সময়টুকু দেখার উপায় নেই তেমন ঘরে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া, আক্ষরিক অর্থেই একটা বড় যুদ্ধ।

বিগ বসের ঘরে কোন মানসিক অবসাদে ভুগছিলেন ভরত কল?
বিগ বসের ঘরে কোন মানসিক অবসাদে ভুগছিলেন ভরত কল?

বিগ বস বাংলা এমন একটি যুদ্ধ ক্ষেত্র যেখানে ১৫ জন প্রতিযোগী যুদ্ধক্ষেত্রে নেমেছিলেন যুদ্ধ করতে। কিন্তু বাড়ির সদস্যদের থেকে দূরে থাকতে থাকতে এক একটা সময় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন বিগ বসের ঘরে থাকা প্রত্যেক সদস্য। এই মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বিগ বস প্রত্যেক প্রতিযোগীদের জন্য রেখেছিলেন একজন সাইকোলজিস্ট, যিনি সব সময় থাকতেন প্রতিযোগীদের মানসিকভাবে জোর দেওয়ার জন্য।

আরও পড়ুন: 'আমার থেকে ও ভালো চেনে সৃজলাকে', রাজবীরকে কতটা বিশ্বাস করেন নন্দিনী?

সম্প্রতি অনিলাভ চট্টোপাধ্যায়কে দেওয়া-সাক্ষাৎকারে ভরত কল জানান, ১৭ তম দিনে এবং ৪০ তম দিনে তিনি মনোবিদের সাহায্য চেয়েছিলেন বিগ বসের কাছে। টিমের তরফ থেকে সেই ব্যবস্থা করেও দেওয়া হয়েছিল। প্রায় আধ ঘন্টা তিনি কথা বলেছিলেন মনোবিদের সঙ্গে। যেভাবে মানসিক দিক থেকে বারবার তিনি ভেঙ্গে পড়ছিলেন তার জন্য তিনি নিজে থেকেই চেয়েছিলেন এই সাহায্য।

আরও পড়ুন: 'কিছুই ঘটেনি সেটে', নানাকে নিয়ে তনুশ্রীর করা অভিযোগ অস্বীকার মহেশ মাঞ্জেকরের

অভিনেতা আরো জানান, নিরঞ্জন ভীষণভাবে দুর্বল হয়ে গিয়েছিল তাই সেও মনোবিদের সাহায্য নিয়েছিল। নিরঞ্জন যে দুর্বল হয়ে গিয়েছিল সেটা ক্যামেরাতেও ধরা পড়েছিল বারবার। যদিও এখন নিরঞ্জন বেশ ভালো খেলছেন। তবে অভিনেতা এটাও জানান, বাড়ি থেকে ইচ্ছে করে কোনো খবর দেওয়া হতো না কারণ বাড়ি থেকে খবর আসা মানেই আরো বেশি দুর্বল হয়ে যাওয়া। কোন খবর না আসা মানেই সেটা ভালো খবর। তাই কোনভাবেই যাতে বিগ বসের ঘরে মানুষ দুর্বল না হয়ে যেতে পারে, তার জন্য বাইরের সমস্ত খবর প্রতিযোগীদের থেকে লুকিয়ে রাখা হতো।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks