ছেলের আবদারে পুজো শুরু করেন মা, ২৫ বছরে পা দিল ভাস্বরের বাড়ির লক্ষ্মীপুজো
বাঙাল না হলেও ছোটবেলায় শুধুমাত্র ছেলের ইচ্ছে পূরণ করার জন্য বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মীপূজো শুরু করেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়ের মা। ২০০১ সালে সেই পুজো শুরু হয়। দীপান্বিতা কালীপুজোর সময় লক্ষ্মীপুজো হয়তো বটেই, এছাড়াও বাড়িতে ধুমধাম করে পালন করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো।
বাঙাল না হলেও ছোটবেলায় শুধুমাত্র ছেলের ইচ্ছে পূরণ করার জন্য বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মীপূজো শুরু করেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়ের মা। ২০০১ সালে সেই পুজো শুরু হয়। দীপান্বিতা কালীপুজোর সময় লক্ষ্মীপুজো হয় তো বটেই, এছাড়াও বাড়িতে ধুমধাম করে পালন করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো।
২৫ বছরে পা দিল ভাস্বরের বাড়ির লক্ষ্মীপুজো
দেখতে দেখতে ২৫ বছরে পদার্পণ করল ভাস্কর চট্টোপাধ্যায়ের বাড়ির লক্ষ্মীপুজো। ৯ বছর হয়েছে মাকে হারিয়েছেন অভিনেতা। এখন নিজেই বাড়িতে পূজো করেন তিনি। ব্রাহ্মণ দিয়ে নয়, বরং নিজেই সবকিছুর আয়োজন করেন। ছোট করে মায়ের আরাধনা করেন অভিনেতা।
তবে যেহেতু এই বছর ২৫ বছর পূর্তি, তাই এই পুজো উপলক্ষে আত্মীয়-স্বজন সকলেই উপস্থিত হয়েছেন ভাস্বরের আমন্ত্রনে। প্রতিবছরের মতো এই বছরেও নিজেই একা হাতে সবকিছু আয়োজন করেছেন অভিনেতা। ভোগের মধ্যে রয়েছে চালের পায়েস, নাড়ু, ফল।
অভিনেতা বিশেষভাবে নাড়ু খেতে ভালোবাসেন বলে মায়ের জন্য রকমারি নাড়ু নিয়ে এসেছেন তিনি। অভিনেতার কথায়, ভক্তদের যেটা খেতে ইচ্ছা করে সেটাই মাকে অর্পণ করেন তাই তিনিও রকমারি নাড়ু দিয়ে সাজিয়েছেন থালা। এছাড়াও রয়েছে খই মুরকি, মিষ্টি সবকিছুই।
তবে যেহেতু একা হাতে তিনি সবকিছু করেন তাই ব্যস্ততার মধ্যেই ধীরে ধীরে সব সাজিয়ে রাখেন অভিনেতা। দুদিন আগেই তিনি ফিরেছেন বাড়িতে, তারপর চলছে পরপর শুটিং। কাজে যাওয়ার আগে তাই কিছু কিছু পুজোর কাজ এগিয়ে রাখেন ভাস্বর। এই ভাবেই মহিলাবিহীন লক্ষ্মীপুজো একাই এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিনেতা।
কাজের ক্ষেত্রে
এই মুহূর্তে ভাস্কর চট্টোপাধ্যায় অভিনয় করছেন ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে। এর আগে ‘গীতা এলএলবি’ সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতাকে। বড় পর্দার পাশাপাশি ভাস্বর এখন ছোট পর্দাতেও চুটিয়ে অভিনয় করছেন।
Home/Entertainment/ছেলের আবদারে পুজো শুরু করেন মা, ২৫ বছরে পা দিল ভাস্বরের বাড়ির লক্ষ্মীপুজো