'প্রথম প্রথম দেখলেও এখন আর দেখছি না', কেন ‘বিগ বস বাংলা’ দেখা ছাড়লেন ভাস্বর?

এই মুহূর্তে সবথেকে চর্চিত একটি অনুষ্ঠান হল বিগ বস বাংলা। বিগ বসের ঘরে প্রতিনিয়ত কি ঘটছে সেই দিকে নজর সকলের। সোশ্যাল মিডিয়া খুললেই এখন একমাত্র আলোচনার বিষয় বিগ বস বাংলা। ইতিবাচক হোক বা নেতিবাচক, এই অনুষ্ঠান ঘিরে মানুষের যে উন্মাদনা তা চোখে পড়ার মতো।

Published on: Sep 29, 2026, 22:37:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

এই মুহূর্তে সবথেকে চর্চিত একটি অনুষ্ঠান হল ‘বিগ বস বাংলা’। বিগ বসের ঘরে প্রতিনিয়ত কি ঘটছে সেই দিকে নজর সকলের। সোশ্যাল মিডিয়া খুললেই এখন একমাত্র আলোচনার বিষয় ‘বিগ বস বাংলা’। ইতিবাচক হোক বা নেতিবাচক, এই অনুষ্ঠান ঘিরে মানুষের যে উন্মাদনা তা চোখে পড়ার মতো।

কেন বিগ বস দেখা ছাড়লেন ভাস্বর?
কেন বিগ বস দেখা ছাড়লেন ভাস্বর?

সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও মেতেছেন বিগ বস বাংলার আমেজে। তবে সম্প্রতি ভাস্বর চট্টোপাধ্যায় জানালেন প্রথম প্রথম ‘বিগ বস বাংলা’ দেখা শুরু করলেও এখন তিনি এই অনুষ্ঠানটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু কেন এই অনুষ্ঠানের প্রতি আগ্রহ হারালেন অভিনেতা?

আরও পড়ুন: 'রাহুলের মতো আমার অত জ্ঞান নেই', সহজ কথা-র সমাপ্তির ঘোষণা প্রিয়াঙ্কার?

উপালি মুখোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে ভাস্বর জানান, বিগ বস বাংলা তিনি খুব উৎসাহ সহকারে দেখছিলেন। মনামী ঘোষ বা ভরত কল যেহেতু তাঁর বহুদিনের পরিচিত তাই একটা আলাদা আগ্রহ জন্মেছিল এই অনুষ্ঠানটির প্রতি। এমন কি সায়কের সঙ্গেও তিনি কাজ করেছিলেন এর আগে। কিন্তু ধীরে ধীরে তিনি এই অনুষ্ঠানটির প্রতি আগ্রহ হারিয়েছেন।

ভাস্বরের কথায়, বিগ বস বাংলায় বাকিদের পারফরম্যান্স ভালো লাগলেও এমন কিছু ইন্সুরেন্সার রয়েছেন, যাদের থেকে তিনি অনেকটাই আশা করেছিলেন কিন্তু এখন দেখছেন সেই আশা পূরণ হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় এই ইনফ্লুয়েন্সাররা যেভাবে সবকিছু মাতিয়ে রাখেন, বিগ বস বাংলার ঘরে যেন সবকিছুই বড্ড বেশি ম্রিয়মাণ হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে, তিনি নিজের বক্তব্যের মধ্যে নিরঞ্জন আর ঝিলমকে বোঝাতে চেয়েছেন।

আরও পড়ুন: বিয়ের বয়স মাত্র ৮ মাস, এর মাঝেই বড় সুখবর দিলেন মধুমিতা-দেবমাল্য

তবে কনটেন্ট ক্রিয়েট করা আর বিগ বস বাংলার ঘরে লড়াই করা দুটি যে এক নয় তা বারবার স্বীকার করেছেন অভিনেতা। তাই আপাতত তিনি বিগ বস বাংলা দেখছেন না। তবে ভবিষ্যতে দেখবেন না একথা একেবারেই বলেননি ভাস্বর। আগামী দিনে খেলা যদি ইন্টারেস্টিং মোড় নেয় তাহলে অবশ্যই আবার বিগ বস বাংলা দেখা শুরু করবেন তিনি।

তবে বিগ বস বাংলা না দেখলেও সৌরভের সঞ্চালনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। ভাস্বরের কথায়, প্রথমে অনেকেই ভাবছিলেন সৌরভ হয়তো এই অনুষ্ঠানটির জন্য একেবারে মানানসই নয় কিন্তু তিনি যেভাবে ধীর গলায় শান্তভাবে সকলকে বোঝাচ্ছেন তা খুব ভালো লাগছে তাঁর। বিগ বস বাংলার সঞ্চালক মানেই যে তাকে চিৎকার করতে হবে, এমন কোনও কথা নেই।