কলেজের পরীক্ষায় হারিয়েছিল মাছ! কেঁদে ভাসিয়েছিলেন ইনি, চিনতে পারছেন এঁকে?

স্কুল কলেজে এমন অনেক স্মৃতি থাকে যা কখনও পুরনো হয়ে যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মৃতি কখনও হাসায়, কখনও আবার কাঁদায়। তেমনি এক পুরনো দিনের গল্প সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

Published on: Sep 7, 2026, 22:02:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্কুল কলেজে এমন অনেক স্মৃতি থাকে যা কখনও পুরনো হয়ে যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মৃতি কখনও হাসায়, কখনও আবার কাঁদায়। তেমনি এক পুরনো দিনের গল্প সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

চিনতে পারছেন এঁকে?
চিনতে পারছেন এঁকে?

ফেসবুকে তিনি যে ছবিটি পোস্ট করেছেন তা দেখলে আচমকা বোঝার উপায় নেই যে কলেজের এই ছাত্রটি আগামী দিনের দাপুটে একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণিত করবেন। তবে ছবির থেকেও বেশি মজাদার ছবির সঙ্গে লেখা গল্প। ভাস্বর আশুতোষ কলেজের ছাত্র ছিলেন, ফাইনাল ইয়ারের এক পরীক্ষার দিনের অদ্ভুত মজার গল্প সকলের সঙ্গে ভাগ করলেন তিনি।

আরও পড়ুন: ঘড়ি থেকে মেনু কার্ড, সবেতেই দশে দশ! কি ধামাকা আনতে চলেছে হইচই?

সেদিন ছিল জুয়োলজি প্র্যাকটিকাল পরীক্ষার দিন। পরীক্ষায় মাছ নিয়ে যেতে বলা হয়েছিল। তিনি চিরকালই পরীক্ষায় ভালো নম্বর নিয়ে আসেন। নির্ধারিত দিনে ট্রেতে পিন দিয়ে মাছ আটকে পরীক্ষকের কাছে চলে যান। কিন্তু পরীক্ষকের কাছে ট্রে জমা দিতেই তিনি দেখেন, মাছ গায়েব।

খুব স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ে যায় তাঁর। একি কাণ্ড হল! সকলের সামনে মাছ কি করে চুরি হয়ে গেল? চুরি বা করল কে? এইসব ভাবতে ভাবতেই যখন জানলা দিয়ে অভিনেতা বাইরের দিকে তাকান তখনই দেখতে পান যে একটি কাক সেই মাছ আরাম করে খাচ্ছে।

আরও পড়ুন: খেলা গৌণ, টাকাটাই মুখ্য, বিগ বসে অনিন্দ্যর বক্তব্যকে সমর্থন জানালেন শ্রীলেখা

তড়িঘড়ি পরীক্ষককে সেই মাছ খাওয়ার দৃশ্য দেখাতেই তিনি হেসে বলেন, ‘এতদিন পোড়া শোল মাছ পালাবার কেস শুনেছিলাম এই প্রথম টের পেলাম।’ খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাটি বেশ মজার ছিল। কমেন্ট বক্সেও অনেকে জিজ্ঞাসা করেন, আপনি পাশ করতে পেরেছিলেন তো?