...
...
Next Story

মানুষ থেকে যায় কর্মে, রাহুলের কোন অজানা গল্প শেয়ার করলেন ভাস্বর?

দেখতে দেখতে প্রায় সাড়ে চার মাস হয়ে গেল রাহুল সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য অভিনেতাকে কেড়ে নিয়েছে সকলের থেকে। এতগুলো দিন পেরিয়ে গেলেও এখনও রাহুলের মৃত্যুর কারণ অজানা।

Published on: Aug 8, 2026, 18:02:42 IST
Advertisement

দেখতে দেখতে প্রায় সাড়ে চার মাস হয়ে গেল রাহুল সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য অভিনেতাকে কেড়ে নিয়েছে সকলের থেকে। এতগুলো দিন পেরিয়ে গেলেও এখনও রাহুলের মৃত্যুর কারণ অজানা। বিগত কয়েক মাসে রাহুলের একের পর এক ছবি মুক্তি পাচ্ছে, যা আরও একবার প্রমাণ করছে, যথার্থই যোগ্য অভিনেতা ছিলেন তিনি।

রাহুলের কোন অজানা গল্প শেয়ার করলেন ভাস্বর?
রাহুলের কোন অজানা গল্প শেয়ার করলেন ভাস্বর?

কিন্তু শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, রাহুল যে বিশাল বড় মনের মানুষ ছিলেন সে কথাও ইতিমধ্যেই বহুবার বহু মানুষের থেকে জানা গিয়েছে। এবার তেমনই একটি গল্প শেয়ার করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। যদিও তিনিও এই গল্পটি একজনের থেকে শুনেছেন।

আরও পড়ুন: ‘চিরদিনই’- এর পর ফের ক্যামেরার সামনে শিরিন, ফিরছেন নতুন চরিত্র নিয়ে, কোথায়?

অভিনেতার পোস্ট অনুযায়ী, একটা টেকনিশিয়ানের ছেলে ভীষণ ভালো ক্রিকেট খেলে, তাই কয়েক বছর আগে এমএস ধোনিকে যিনি প্রথম কোচিং দিয়েছিলেন সেই স্যারের সঙ্গে যোগাযোগ করে ছেলেটিকে তাঁর কাছে পাঠান রাহুল। শুধু তাই নয়, শুটিংয়ে ট্যাক্সি করে গিয়ে নিজের গাড়িটা দিয়ে দেন, যাতে ছেলেটি ঠিকঠাক সেখানে পৌঁছাতে পারে। খুব স্বাভাবিকভাবেই এমন ছোট ছোট পদক্ষেপ একটি মানুষকে সকলের চোখে অনেক বড় করে তোলে।

আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে উপস্থিত মৃগয়া টিম, ভালোবাসার কথা উঠতেই লজ্জায় লাল মিঠুন-মমতা

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘ছবিওয়ালা’ যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাহুল। এছাড়াও উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাতুকুতু বুড়ো’ ছবিতেও রাহুলের একটি বিশেষ চরিত্র ছিল। আগামী দিনে মুক্তি পাবে ‘ভূত আয়া ভাগো’, সেখানে ও রাহুলের উপস্থিতি রয়েছে। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে ‘এরাও মানুষ’, সেখানেও রাহুল নিজের অভিনয়ের ছাপ ফেলে রেখেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks