...
...
Next Story

বর বাসে না ভালো, জীবনে নতুন পুরুষ! ভোলে বাবা-র দুই নতুন নায়ক রাহুল-অর্জুন

শুক্রবার রাতের দিকে ভোলে বাবা পার করেগা-র নতুন কাস্টের এক ঝলক শেয়ার করে নিল স্টার জলসা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তীকে নায়ক হিসেবে দেখা যাবে। নায়িকা কে?

Published on: Feb 13, 2026, 23:06:16 IST
By
Prefer HTon Google
Advertisement

১৮ ফেব্রুয়ারি থেকে নতুন সময়ে সম্প্রচারিত হতে চলেছে ভোলে বাবা পার করেগা। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ভোলে বাবা পার করেগা-র সফর। তখন ৫.৩০টায় সম্প্রচার হত। কিন্তু সেভাবে টিআরপিতে জমিয়ে বসতে পারেনি নীল ভট্টাচর্য ও মধুমিতা সরকার। তাই নতুন সময়ে গল্প বদলে যাবে একেবারেই। সঙ্গে থাকবে একেবারে নতুন কাস্ট।

ভোলে বাবা পার করেগা-য় ফিরছেন রাহুল।
ভোলে বাবা পার করেগা-য় ফিরছেন রাহুল।

শুক্রবার রাতের দিকে নতুন কাস্টের এক ঝলক শেয়ার করে নিল স্টার জলসা। যদিও এআই দিয়ে বানানো একটি ভিডিয়ো দিল প্রোমো হিসেবে। তবে তাতে দেখা গেল ভোলে বাবা পার করেগা-র দুই নতুন নায়ককে। থাকছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা সিদ্ধার্থ সেনকে। যদিও নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনও খোলসা করা হয়নি।

আরও পড়ুন: ‘আমার বেবির…’! গদগদ ভালোবাসা, মাহিকাকে নিয়ে পোস্ট পান্ডিয়ার, হাতে গুচ্ছ গোলাপ

প্রোমোর ব্যাকগ্রাউন্ড থেকে গল্পের আভাস মিলল। বলতে শোনা যাচ্ছে, ‘জীবনে সব পেয়েও যদি স্বামীর ভালোবাসাই না থাকে! ভোলেবাবার আশীর্বাদে চোখের জল মুছে, পাবে কি নতুন জীবন?’ এদিকে এমন প্রোমো দেখে তো নেটপাড়ার চক্ষুস্থির। একজন মন্তব্য করলেন, ‘মানছি বাজেট কম। টিআরপিও পায়নি। তা বলে একটা প্রোমো শ্যুট করবে না’! আরেকটি কমেন্টে লেখা হয়, ‘মোস্ট থার্ডক্লাস। তেমনই জঘন্য প্রোমো।’ আরেকজন লেখেন, ‘ধন্যবাদ স্টার জলসা এরকম জঘন্য গল্প থেকে মধুমিতদি আর নীলদাকে সরিয়ে দেওয়ার জন্য।’

শুভ বিবাহ-র জায়গা নিল ভোলে বাবা পার করেগা। এখন দেখার, আদৌ কি নতুন গল্প এনে টিআরপিতে জমিয়ে বসতে পারে! নাকি এবারেও সেই ব্যর্থতাই হাতে আসে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe