Bhumi Pednekar: কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির করা প্রতিবাদ চলাকালীন বিক্ষোভকারীদের বলা কিছু অশালীন ভাষার সমালোচনা করে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী ভূমি পেডনাকর। কিন্তু এবার ভূমির বিরুদ্ধেই শিক্ষকদের অপমান করার এমন কিছু অভিযোগ উঠল, যা শুনে সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয়েছে হইচই।

ভূমির বিরুদ্ধে করা শিক্ষিকার অভিযোগ
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রুতি দেশাই ভূমির সঙ্গে তাঁর স্বল্প দিনের পরিচয়ের কথা উল্লেখ করে দাবি করেন, ভূমি অতীতে একেবারেই শ্রদ্ধাশীল ছিলেন না কারও প্রতি। তিনি শিক্ষক-শিক্ষিকাদের অসম্মানমূলক কথা বলতেন এবং অবজ্ঞা করতেন। তিনি ভূমিকে উদ্দেশ্য করে এমন কিছু লেখেন যা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর প্রতি সকলের দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দিয়েছে।
আরও পড়ুন: ফোন থেকে পাঞ্জাবি, জোরকদমে চলছে কেনাকাটা, সায়কের দাদার বিয়ে? জল্পনা তুঙ্গে
কী লিখেছেন শিক্ষিকা?
সোশ্যাল মিডিয়ায় ভূমিকে ট্যাগ করে শ্রুতি লেখেন, ‘ভূমি আমার মনে আছে, মুম্বইয়ের একটি অভিনয়ের স্কুলে খুব অল্প সময়ের জন্য আমি তোমায় শিক্ষিকা ছিলাম। আমার এও মনে আছে তুমি শিক্ষকদের প্রতি যথেষ্ট অসম্মানজনক এবং অবজ্ঞাপূর্ণ আচরণ করতে। তুমি এখন সম্মান এবং দায়িত্ববোধ নিয়ে কথা বলছ, কী করে দৃষ্টিভঙ্গি এত পাল্টে গেল তোমার? সেটা কি ব্যাখ্যা করবে?’
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। একদিকে যেমন কিছু মানুষ অভিনেত্রীর পুরনো করা এই ব্যবহারকে মাথায় রেখে তাঁর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলছেন আবার অন্যদিকে অনেকেই আছেন যারা মনে করছেন যে আগের করা কোনও আচরণের ওপর ভিত্তি করে মানুষকে বিচার করা একেবারেই ঠিক নয়।
{{/usCountry}}সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। একদিকে যেমন কিছু মানুষ অভিনেত্রীর পুরনো করা এই ব্যবহারকে মাথায় রেখে তাঁর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলছেন আবার অন্যদিকে অনেকেই আছেন যারা মনে করছেন যে আগের করা কোনও আচরণের ওপর ভিত্তি করে মানুষকে বিচার করা একেবারেই ঠিক নয়।
{{/usCountry}}ছাত্র আন্দোলন নিয়ে কী বলেছিলেন ভূমি?
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে নরেন্দ্র মোদীর প্রতি ছাত্র-ছাত্রীদের করা অপমানজনক ভাষার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন অভিনেত্রী। সমাজ মাধ্যমে তিনি বলেছিলেন, ‘যে ভিডিওগুলো সামনে আসছে তাদের যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, আমাদের দেশে তরুণরা যেভাবে কথা বলছে, আমরা একেবারেই সেভাবে কথা বলি না। আমরা এমন একজনের ব্যাপারে কথা বলছি যিনি দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত। আমরা কি নিজের বাড়ির বড়দের সঙ্গে এমন ভাবে কথা বলি? সত্যি কি তাদের গালাগাল দিয়ে কথা বলি? এটা আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধ আমাদের মেরুদন্ড, যা থেকে বিচ্যুত হওয়া একেবারেই উচিত নয়।’
আরও পড়ুন: ‘ওঁর জীবন নিয়ে আমি কখনও…’, জিয়ার মৃত্যুর এত বছর পর যা বললেন সুরজ
ভূমির এই পোস্ট দেখে একেবারে খুশি হয়নি নেট পাড়া। অনেকেই শিক্ষার্থীদের ওপর মারধর করার বিষয়টি তুলে ধরে ভূমিকে কটাক্ষ করেছিলেন। যদিও প্রথম পোস্টের কিছু সময় পরে আরও একটি পোস্ট করেছিলেন ভূমি যেখানে তিনি নারী বিক্ষোভকারীদের দেওয়া ধর্ষণ এবং হত্যার হুমকির নিন্দা করেন।