...
...
Next Story

দিগন্তর আর্টিস্ট ফোরামের সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে মুখ খুললেন বিদীপ্তা!

কিছুদিন আগেই জানা গিয়েছিল আর্টিস্ট ফোরাম থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চাইছেন অভিনেতা দিগন্ত বাগচী। জানা গিয়েছিল তিনি সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। এবার দিগন্তর ইস্তফা প্রসঙ্গে মুখ খুললেন আর্টিস্ট ফোরামের আর এক সদস্য বিদিপ্তা চক্রবর্তী।

Published on: May 14, 2026, 09:02:34 IST
Advertisement

কিছুদিন আগেই জানা গিয়েছিল আর্টিস্ট ফোরাম থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চাইছেন অভিনেতা দিগন্ত বাগচী। জানা গিয়েছিল তিনি সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। সেই মর্মে শেষ শনিবার একটি ইস্তফা পত্রও তিনি জমা দিয়েছেন ফোরামে। কিন্তু কেন এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন সেই বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি। এবার দিগন্তর ইস্তফা প্রসঙ্গে মুখ খুললেন আর্টিস্ট ফোরামের আর এক সদস্য বিদিপ্তা চক্রবর্তী।

দিগন্তর আর্টিস্ট ফোরাম থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে মুখ খুললেন বিদীপ্তা!
দিগন্তর আর্টিস্ট ফোরাম থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে মুখ খুললেন বিদীপ্তা!

আরও পড়ুন: ‘মিলন হবে কত দিনে’-তে আর কেন দেখা মিলছে না শ্রীময়ীর? ‘প্রয়োজন ছিল না বলেই…’, যা বললেন নায়িকা

দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের কাছে এখনও কোনও ইস্তফা পত্র আসেনি। আর দিগন্ত বহু বছর ধরে আর্টিস্ট ফোরামের সক্রিয় সদস্য। সে এর আগেও দিগন্তর আর্টিস্ট ফোরাম থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে মুখ খুললেন বিদীপ্তা!ইস্তফা দিতে চেয়েছিল কিন্তু আমরা তো সব সময় চেষ্টা করি আমাদের লোক জন সঙ্গে নিয়ে চলার। তাই তখন সেই ইস্তফা গ্রহণ করা হয়নি। কিন্তু এবারও যদি কেউ নিজের থেকে না থাকতে চায় আমরা তো জোর করতে পারি না, মেম্বারশিপ তো জোর করে করাতে পারি না। ওঁর নিশ্চয়ই মনে হয়েছে ও কারণে আমাদের সঙ্গে থাকতে পারছে না। কিন্তু ও সদস্য তো রয়েইছে। ও আমাদের সহ-কর্মী আমাদের সদস্য। সবার জন্য যে চিন্তা করা হয় ও তার মধ্যেই পড়ে। কিন্তু ও কেন ইস্তফা দিয়েছে সেটা তো বলতে পারবো না।’

আরও পড়ুন: 'রাতারাতি বুড়ো হয়ে…', মহিলাদের বয়স বেড়ে গেলে কাজের ক্ষেত্রে কী প্রভাব পড়ে তা নিয়ে মুখ খুললেন টাবু!

তবে আর্টিস্ট ফোরাম থেকে সরে আসা প্রসঙ্গে দিগন্ত জানিয়েছিলেন, এর আগেও তিনি তাঁর ইস্তফা পদ জমা দিয়েছিলেন কিন্তু তখন সেটা গ্রহণ করা হয়নি। চলতি বছর ৮ ফেব্রুয়ারি আর্টিস্ট ফোরামের ইলেকশন হয়। তিনি ইস্তফা পদ জমা দিয়েছিলেন ১৪ ফেব্রুয়ারি। কিন্তু তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় তাঁকে ইস্তফা দিতে মানা করেন কারণ তখন সবেমাত্র নতুন কমিটি গঠন হয়েছিল।

অভিনেতার কথায়, ‘কোনওরকম চাপের কারণে তিনি সরে আসেননি। অনেকেই আমার নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছেন। আমি কাউকেই হুমকি দিইনি। নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্যই এই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। কারও যদি আমার বিরুদ্ধে কিছু প্রমাণ থাকে তাহলে সেটা দিক আমি মেনে নেব।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe