'আমি একদম চাই না সৌরভ জিতুক', বিগ বস ফাইনালের আগে কেন এমন কথা বললেন ভরত কল?
বিগ বসের ঘরে আর মাত্র এক সপ্তাহ থাকবেন প্রতিযোগীরা। আগামী ৬ ডিসেম্বর হবে ফাইনাল। এতদিন একটা ঘরের মধ্যে থাকতে থাকতে প্রতিযোগীদের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হয়েছে যার ফলে যতদিন এগোচ্ছে ততই যেন মন খারাপ হচ্ছে সকলের।
বিগ বসের ঘরে আর মাত্র এক সপ্তাহ থাকবেন প্রতিযোগীরা। আগামী ৬ ডিসেম্বর হবে ফাইনাল। এতদিন একটা ঘরের মধ্যে থাকতে থাকতে প্রতিযোগীদের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হয়েছে যার ফলে যতদিন এগোচ্ছে ততই যেন মন খারাপ হচ্ছে সকলের।
বিগ বস ফাইনালের আগে কেন এমন কথা বললেন ভরত কল?
তবে যতই মন খারাপ হোক লড়াইটা এখনো বাকি আছে। এখনো এক সপ্তাহ লড়াই করতে হবে সকলকে। ইতিমধ্যেই জীতু ফাইনালে চলে গিয়েছে। গতকাল সেই খাতায় নাম লিখিয়েছে রাজবীর। আজ খুব সম্ভবত নিরঞ্জন বিদায় নেবে বিগবসের বাড়ি থেকে।
এবার হবে বাকিদের মধ্যে লড়াই। সকলেই তাকিয়ে রয়েছেন বিগ বস ফিনালের দিকে। কে হবে বিগ বস উইনার? কেউ কেউ বলছেন মনামী, কেউ আবার রাজবীর। কেউ চাইছেন সৌরভ জিতে ফিরুক কেউ আবার চাইছেন জীতুকে।
সাধারণ মানুষের চাওয়া তো গেল। কিন্তু প্রাক্তন বিগবস প্রতিযোগীরা কি চাইছেন? বিগ বস উইনার হিসেবে কাকে দেখতে চান জিজ্ঞাসা করায় ভারত কল সাফ জানিয়ে দেন, তিনি সৌরভ দাসকে একেবারেই বিগ বস উইনার হিসেবে দেখতে চান না। কেন এমন কথা তিনি বললেন সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি।
ভরত বলেন, ‘জীতু, রাজবীর বা মনামীর মধ্যে একজনকে আমি চাই বিগ বস উইনার হিসেবে দেখতে। কিন্তু আমি একেবারেই চাই না সৌরভ জিতুক। হয়তো দর্শনার খারাপ লাগতে পারে বা সৌরভের নিজেরও খারাপ লাগতে পারে কিন্তু এটা সত্যি। একজন মানুষ ৪৬ বাদে এসে একটা কম্পিটিশন জিতে যাবে আর যারা ১০০ দিন ধরে বাড়িতে রয়েছে তারা জিতবে না এটা হতে পারে না।’
তবে ভরত কলের মতামত যাই হোক না কেন, যেদিন থেকে বিগ বসের ঘরে সৌরভ এসেছে, সেদিন থেকেই একটানা দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। সৌরভের খেলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাধারণ দর্শক। তাই শুধুমাত্র পরে খেলায় যোগ দিয়েছেন বলে তিনি এই খেলা জিততে পারবেন না এমন মতকে সাপোর্ট করেননি কেউ।
প্রসঙ্গত, ৪৬ দিন পরে নয় বরং আরো আগে বিগ বসের ঘরে আসার কথা ছিল সৌরভ দাসের। কিন্তু মায়ের অসুস্থতার জন্য তিনি সময়মতো বিগ বসের ঘরে আসতে পারেন না। মা সুস্থ হতেই তিনি আসেন বিগ বসের ঘরে, সৌরভের সঙ্গে যোগ দিয়েছিলেন রণিতাও।
Home/Entertainment/'আমি একদম চাই না সৌরভ জিতুক', বিগ বস ফাইনালের আগে কেন এমন কথা বললেন ভরত কল?