গতকাল বিগ বসের ঘরে যে ঘটনা ঘটেছে সেটা অনেকের কাছে আশ্চর্যজনক ঘটনা বলে মনে হয়েছে। শুধুমাত্র প্রতিযোগিতার জন্য অন্য প্রতিযোগীর শারীরিক ক্ষতি হয়ে যাবে এটা মেনে নিতে পারেননি কেউ। কিন্তু অনেকে আবার এও মনে করেন হিন্দি বিগ বসে এমন ঘটনা বহুবার ঘটেছে। সমস্যাটা প্রতিযোগিতার মধ্যে ঝগড়া বা অশান্তির জন্য হচ্ছে না বরং সমস্যা অন্য জায়গায়।

বিগ বসের ঘরে অশান্তির থেকেও বড় সমস্যা, সৌরভের সঞ্চালনা বলেই মনে করেছেন অনেকে। এই বিষয় নিয়ে পরিচালক তথা লেখক সৌরভ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন,বাংলা বিগ বসের ঘরে যা ঘটেছে তা যদি হিন্দি বিগ বসের ঘরে ঘটত তাহলে এতক্ষণে সলমন খান একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতেন।
আরও পড়ুন: বিগ বসের ঘরে নয়, এবার নাকি অন্য শোয়ে এন্ট্রি হবে সৌরভের! কোথায় দেখা যাবে তাঁকে?
এর আগেও হিন্দি বিগ বসের ঘরে এমন অনেক ঘটনা ঘটেছে যখন সলমনকে বলতে শোনা গিয়েছে তিনি মিড উইকে কালকে বের করে দিতে পারবেন। বিগ বসের কথাও তিনি শুনবেন না। রেগে গেলে ব্লেজার ছুঁড়ে ফেলতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু গত দুটি শনিবার এমন কিছুই করতে দেখা গেল না সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
সৌরভ যেভাবে নিরঞ্জনের ঘটনাকে মজার ছলে নিলেন, এটা একেবারে ঠিক নয় বলে মনে করেছেন সৌরভ। সলমন খান হলে নিরঞ্জনকে চূড়ান্ত কথা শুনিয়ে দিতেন। সৌরভের নমনীয় ব্যবহারের জন্যই হয়তো জীতু গলা চড়িয়ে কথা বলতে পারেন, রাজবীর চেয়ারে বারি মেরে কথা বলে। এটা এমন একটা অনুষ্ঠান যার নিয়ন্ত্রণ সৌরভের হাতে নেই।
{{/usCountry}}সৌরভ যেভাবে নিরঞ্জনের ঘটনাকে মজার ছলে নিলেন, এটা একেবারে ঠিক নয় বলে মনে করেছেন সৌরভ। সলমন খান হলে নিরঞ্জনকে চূড়ান্ত কথা শুনিয়ে দিতেন। সৌরভের নমনীয় ব্যবহারের জন্যই হয়তো জীতু গলা চড়িয়ে কথা বলতে পারেন, রাজবীর চেয়ারে বারি মেরে কথা বলে। এটা এমন একটা অনুষ্ঠান যার নিয়ন্ত্রণ সৌরভের হাতে নেই।
{{/usCountry}}আরও পড়ুন: 'যদি বিগ বসে যাই', জীতুর পর কি এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি অভ্রজিতের?
পরিচালকের কথায়, আগামী শনিবার শেষ সুযোগ। যদি সৌরভ নিজের বডি ল্যাঙ্গুয়েজ না পাল্টান তাহলে খুব সমস্যা। যদি তিনি কাউকে সাবধান না করেন তাহলে আগামী দিনে আরো বড় দুর্ঘটনা ঘটবে এই ঘরে। ঘরের ভেতরে যারা আছেন তারা এতদিনে বুঝে গিয়েছেন তারা যা খুশি তাই করতে পারেন। শনিবার যদি সৌরভ নিজের চারিত্রিক দৃঢ়তা দেখাতে না পারেন তাহলে তাঁর সঞ্চালনা নিয়ে প্রশ্ন থেকেই যায়।