...
...
Next Story

সৌরভের দুর্গ জয় সহজ নয়! আসছে বিগ বস বাংলা, সম্প্রচারের দিন ঘোষণা হল কি?

যবে থেকে বিগ বস বাংলা অনুষ্ঠানের প্রথম প্রমো মুক্তি পেয়েছে সেদিন থেকে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে, কবে থেকে সম্প্রচারিত হবে বিগ বস বাংলা। চলতি বছর বিগ বস বাংলা সঞ্চালনার দায়িত্ব রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Published on: Aug 4, 2026, 20:20:53 IST
Advertisement

যবে থেকে ‘বিগ বস বাংলা’ অনুষ্ঠানের প্রথম প্রমো মুক্তি পেয়েছে সেদিন থেকে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে, কবে থেকে সম্প্রচারিত হবে ‘বিগ বস বাংলা’। চলতি বছর ‘বিগ বস বাংলা’ সঞ্চালনার দায়িত্ব রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ১০ বছর পর আবার নতুন সাজে আসতে চলেছে বিগ বস বাংলা।

আসছে বিগ বস বাংলা, সম্প্রচারের দিন ঘোষণা হল কি?
আসছে বিগ বস বাংলা, সম্প্রচারের দিন ঘোষণা হল কি?

ইতিমধ্যেই এই অনুষ্ঠানের বেশ কয়েকটি প্রমো মুক্তি পেয়েছে, অনুষ্ঠানে কারা থাকতে পারেন প্রতিযোগী হিসেবে, সেই ধারণা মোটামুটি তৈরি হচ্ছে দর্শকদের মনে। কিন্তু কবে থেকে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে সেটা এখনও জানানো হয়নি। এসবের মধ্যেই এবার বিগ বস বাংলার নতুন প্রমো মুক্তি পেল।

আরও পড়ুন: ‘ওঁর জীবন নিয়ে আমি কখনও…’, জিয়ার মৃত্যুর এত বছর পর যা বললেন সুরজ

‘বিগ বস বাংলা’র যে নতুন প্রমো মুক্তি পেয়েছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে বাংলা ও বাঙালির জয়গান। একটা সময় যে বাংলাকে মানুষ চিনত, যে বাঙালি প্রত্যেকটি প্রতিযোগিতায় প্রথম হত সেই বাংলাকেই নিয়ে এবার আসতে চলেছে বিগ বস বাংলা।

তবে এবার প্রতিযোগিতা হবে আরও কঠিন। সৌরভের দুর্গে প্রবেশ করা সহজ কিন্তু এখান থেকে বেরোনো কঠিন। প্রতিনিয়ত প্রতিযোগিতার ওপর নজর রাখবেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। এই কঠিন প্রতিযোগিতায় কারা থাকবেন বা কবে থেকে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে সেটা এই প্রমোতেও দেখালেন না পরিচালক।

আরও পড়ুন: ফোন থেকে পাঞ্জাবি, জোরকদমে চলছে কেনাকাটা, সায়কের দাদার বিয়ে? জল্পনা তুঙ্গে

‘বিগ বস বাংলা’র নতুন প্রমো দেখে যতটা খুশি হয়েছেন দর্শকরা, ঠিক ততটাই মন ভেঙেছে এবারেও সম্প্রচারের দিনক্ষণ প্রকাশ্যে না আনার জন্য। কমেন্ট বক্সেও সেই আক্ষেপ দেখতে পাওয়া গিয়েছে। একের পর এক প্রমো যেখানে মুক্তি পাচ্ছে সেখানে, এবার অন্তত অনুষ্ঠানের সম্প্রচারের সময় বা দিন প্রকাশ করা উচিত বলেই মনে করেছেন নেট পাড়ার একাংশ।

প্রায় ১০ বছর পর আবার আসতে চলেছে ‘বিগ বস বাংলা’। মিঠুন চক্রবর্তী এবং জিৎ- এরপর এবার বিগ বস বাংলা সঞ্চালনা করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিগ বসের বাড়ি মানেই ঘর থেকে দূরে অনেকটা দিন একা থাকা, সঙ্গে থাকবে না মোবাইল বা বাড়ির অন্য কোনও জিনিস। গৃহবন্দী অবস্থায় কেউ থাকেন তিন মাস কেউ আবার একদিন। তবে শেষ পর্যন্ত যিনি থাকতে পারেন তিনি হন বিজয়ী।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe