এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার একমাত্র আলোচনার কেন্দ্রবিন্দু বিগ বস বাংলা। প্রায় ১০ বছর পর বিগ বস বাংলা তৃতীয় সিজন সম্প্রচারিত হচ্ছে স্টার জলসার পর্দায়। ছোট বড় সকলেই মেতেছেন বিগ বসের আমেজে। ওদিকে বিগ বসের ঘরে কখনও হচ্ছে খুনসুটি, কখনও আবার ঝগড়া। এই মনোমালিন্যের মধ্যেই এবার বিগ বসের ঘরে পালন করা হল সবথেকে শান্ত প্রতিযোগী দিপ্যেন্দুর জন্মদিন।

বিগ বস বাংলার নতুন যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বিগ বসের ঘরে আচমকাই আসে একটি কেক। সকলে অবাক হয়ে যায় কারণ এই কেক আসার আগে কোনও ঘোষণা করা হয়নি। পরে বোঝা যায় এই কেক পাঠানো হয়েছে দিপ্যেন্দুর জন্মদিন উপলক্ষে। খুব স্বাভাবিকভাবেই এক লহমায় বিগ বসের ঘরে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়ে যায়।
আরও পড়ুন: ভরদুপুরে প্রসেনজিতের বাড়িতে ডাকাতের হানা! পুলিশে না গিয়ে এ কি করলেন অভিনেতা?
বার্থডে বয় কেক কাটে এবং সকলকে খাইয়ে দেয়। কিন্তু এই কেক কাটার মাঝেই আবার তৈরি হয়ে যায় অশান্তি। রাজবীরের বক্তব্য অনুযায়ী, দুর্নিবার সবার থেকে বড় কেকের টুকরো খেয়েছে। রাজবীরের এই কথাই সমর্থন করে জীতু। ধীরে ধীরে উত্তপ্ত হয়ে যায় পরিবেশ।
তবে রাজবীর মাঝেমধ্যেই মজা করে এই কথা বলে। এবারেও তার এই বক্তব্যের পেছনে কোনও মজা লুকিয়ে আছে নাকি সে রেগে গিয়েই এমন কথা বলেছে সেটা জানা যাবে বিগ বসের আগামী এপিসোডে। তবে আপাতত বিগ বসের খেলা বেশ জমে উঠেছে কারণ খুব সম্প্রতি ঘরে এসেছেন নতুন প্রতিযোগী অনুষ্কা।
{{/usCountry}}তবে রাজবীর মাঝেমধ্যেই মজা করে এই কথা বলে। এবারেও তার এই বক্তব্যের পেছনে কোনও মজা লুকিয়ে আছে নাকি সে রেগে গিয়েই এমন কথা বলেছে সেটা জানা যাবে বিগ বসের আগামী এপিসোডে। তবে আপাতত বিগ বসের খেলা বেশ জমে উঠেছে কারণ খুব সম্প্রতি ঘরে এসেছেন নতুন প্রতিযোগী অনুষ্কা।
{{/usCountry}}আরও পড়ুন: এবার সিনেমা হলে আসছে ‘শাকচুন্নি’! বড় পর্দায় কবে মুক্তি পাবে সৃজিতের এই ছবি?
বিগ বস বাংলা, যেখানে প্রতিমুহূর্তে পাল্টে যেতে পারে সম্পর্কের সমীকরণ। আজকে যে বন্ধু কালকে সে হয়ে যেতে পারে শত্রু। এমন সম্পর্কের ভাঙ্গা গড়ায় মাথা ঠান্ডা করে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই ভাবে বিজয়ী। এখন দেখার পালা টানা তিন মাস সকলের সঙ্গে সম্পর্ক ভালো রেখে মাথা ঠান্ডা করে কে খেলতে পারে আর কে জিততে পারে বিগ বস বাংলা।