...
...
Next Story

তনুশ্রী না সোনামণি, বিগ বসের বাড়ি থেকে বিদায় নেবে কে? রয়েছে সৌরভের চমকও

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাবেন একজন প্রতিযোগী। একরাশ মন খারাপ নিয়ে তাকে বেরিয়ে যেতে হবে বিগ বসের বাড়ি থেকে। এই সপ্তাহের সোমবার শারীরিক অসুস্থতার জন্য বিগ বসের বাড়ি থেকে বিদায় জানাতে হয়েছিল ঝিলমকে।

Published on: Oct 18, 2026, 18:36:40 IST
Advertisement

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাবেন একজন প্রতিযোগী। একরাশ মন খারাপ নিয়ে তাকে বেরিয়ে যেতে হবে বিগ বসের বাড়ি থেকে। এই সপ্তাহের সোমবার শারীরিক অসুস্থতার জন্য বিগ বসের বাড়ি থেকে বিদায় জানাতে হয়েছিল ঝিলমকে।

বিগ বসের বাড়ি থেকে বিদায় নেবে কে?
বিগ বসের বাড়ি থেকে বিদায় নেবে কে?

এই সপ্তাহে তনুশ্রী এবং সোনামণির মধ্যে একজন বিদায় জানাবে বিগবসকে। কিন্তু সেই প্রতিযোগী কে তা জানার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। এর মধ্যেই রবিবার দুপুরে নতুন একটি প্রমো চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তনুশ্রী এবং সোনামণিকে নতুন একটি চমক দিতে চলেছেন দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: 'ছোটবেলার পূজো খুব একটা মিস করি না', স্মৃতির পাতা উল্টোতে গিয়ে বললেন রণজয়

কী সেই চমক?

প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে, তনুশ্রী আর সোনামণিকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, আজ বিগ বস এর বাড়ি থেকে বেরিয়ে যাবে একজন প্রতিযোগী কিন্তু তার জন্য রয়েছে একটি চমক। এরপরেই দুজনকে নিয়ে যাওয়া হয় গার্ডেন এরিয়াতে। দুজনের চোখ থাকে বন্ধ। হঠাৎ করেই বিগ বসের ঘরে আসে একটি চার চাকা গাড়ি।

আরও পড়ুন: 'ছোটবেলার পূজো খুব একটা মিস করি না', স্মৃতির পাতা উল্টোতে গিয়ে বললেন রণজয়

অনেকে আবার এও ভাবছেন যেহেতু এখন দুর্গাপুজোর সময় তাই এই সপ্তাহে কাউকে বিদায় জানাতে হবে না বিগ বসের বাড়ি থেকে। আবার অনেকে ভাবছেন এই গাড়ি করে হয়তো পুরনো কোন প্রতিযোগী ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে যোগ দিতে পারেন বিগ বসে। কিন্তু এই গাড়ির ভূমিকা আসলে কি সেটা জানা যাবে আজ রাত ৯:৩০ মিনিটে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks