ড্রাকুলার উৎপাতে অতিষ্ঠ মানুষ, বিগ বসের এই খেলায় জিতবে কারা?

এই মুহূর্তে বিগ বসের ঘর বেশ সরগরম হয়ে উঠেছে। একদিকে নন্দিনীকে আবার ফিরে আসতে দেখে অনেকেই অসুখী। অন্যদিকে আবার নন্দিনী সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে একের পর এক রহস্য ফাঁস করে দিচ্ছেন সকলের। খুব স্বাভাবিকভাবেই নন্দিনী ফিরে আসায় বেশ কিছু প্রতিযোগীদের মধ্যে সমীকরণ আবার পাল্টে যাচ্ছে।

Published on: Nov 5, 2026, 14:00:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

এই মুহূর্তে বিগ বসের ঘর বেশ সরগরম হয়ে উঠেছে। একদিকে নন্দিনীকে আবার ফিরে আসতে দেখে অনেকেই অসুখী। অন্যদিকে আবার নন্দিনী সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে একের পর এক রহস্য ফাঁস করে দিচ্ছেন সকলের। খুব স্বাভাবিকভাবেই নন্দিনী ফিরে আসায় বেশ কিছু প্রতিযোগীদের মধ্যে সমীকরণ আবার পাল্টে যাচ্ছে।

বিগ বসের এই খেলায় জিতবে কারা?
বিগ বসের এই খেলায় জিতবে কারা?

কিন্তু যে গেমের মাধ্যমে নন্দিনী সিক্রেট রুমে ফিরে এসেছিল সেই গেম কিন্তু এখনো শেষ হয়নি। ভূত চতুর্দশীর আগে বিগ বসের ঘর হয়ে উঠেছে হন্টেড হাউস। একের পর এক কঠিন খেলার সম্মুখীন হতে হচ্ছে প্রতিযোগীদের। যেহেতু এই পুরো খেলাটাই ভূতের তাই ভয় পাওয়াটাই ভীষণ স্বাভাবিক।

আরও পড়ুন: এ যেন সাক্ষাৎ মা কালী, চিনতে পারছেন এই খুদে শিল্পীকে?

গতকাল প্রতিযোগীদের মধ্যে বাক-বিতন্ডার মধ্যেই টাস্ক কমপ্লিট করেছে নিরঞ্জন, মনামী এবং তনুশ্রী। কিন্তু এবার একদম অন্যরকম একটা খেলা নিয়ে এসেছে বিগ বস। বিগ বসের ঘরে এবার ড্রাকুলার উৎপাত দেখতে পাওয়া যাবে। প্রতিযোগীদের মধ্যে কিছুজন হবেন ড্রাকুলা আর কিছুজন থাকবেন সাধারণ মানুষ হিসেবে।

যারা ড্রাকুলা সাজবে তারা সব রকম ভাবে মানুষদের বিরক্ত করবে কিন্তু নিজের জায়গা থেকে সরলে হবে না মানুষকে। এমনকি ভয় পেলেও হবে না। ভয় পেলেই খেলা থেকে বাদ। এমন একটা কঠিন খেলায় ড্রাকুলা না মানুষ, কারা জেতে সেটাই এখন দেখার।

তবে গতকালের এপিসোডে যে বিষয়টি সকলের নজর কেড়েছে সেটি হল নন্দিনী একটি স্পেশাল পাওয়ার পেয়েছে, যা ব্যবহার করে সে আগামী সপ্তাহের জন্য সৌরভকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করেছে। অন্যদিকে এককালের বন্ধু মনামীকে নমিনেট করেছে নন্দিনী। তবে অনেকেই ভাবছে নন্দিনী এলে শুধুমাত্র বাকিরা নয় রাজবীর নিজেও ভীষণ বিরক্ত।

আরও পড়ুন: পিছিয়ে যায় ছবি মুক্তি, এবার ঘোষণা নতুন তারিখ, কবে আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’?

মাত্র দুদিন হয়েছিল সকলের সঙ্গে হাসিমুখে কথা বলছিল রাজবীর কিন্তু নন্দিনী আবার ফিরে আসার পর সেই আনন্দ ফিকে হয়ে গিয়েছে। রাজবীর আগের মত খেলতে পারছে না। আগামীদিকে নন্দিনীকে পেছনে ফেলে রাজবীর এগিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার।