নন্দিনী বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতেই ভীষন খুশী নেট পাড়ার একাংশ। যদিও সৌরভের বকুনিতে প্রথমে কান্নাকাটি করলেও পরে নন্দিনী বলেন, তিনি যা করেছেন তার শাস্তি তিনি পেয়েছেন। এতে আলাদা করে বলার কিছু নেই। কিন্তু বিগ বসের ঘরে নন্দিনীবিহীন রাজবীর এখন ভীষণ একা। মন খারাপের মধ্যেই এবার রাজবীর করে বসলো এমন একটা কাজ যা সকলের মনে ক্ষোভ তৈরি করল।

নন্দিনী বেরিয়ে যেতেই রাজবীর যে ভীষণ একা হয়ে গিয়েছে, সেটা তার হাবেভাবে কথায় বোঝা যায়। রাজবীরের কথায়, তাকে দুর্বল করে দেওয়ার জন্যই নন্দিনীকে বের করে দেওয়া হয়েছে বিগ বসের বাড়ি থেকে। এর মধ্যেই আবার দিওয়ালির উপহার নন্দিনীর জন্য তুলে রাখতে দেখা গেল রাজবীরকে।
আরও পড়ুন: মানুষ নয়, লড়াই করতে হবে টেকনোলজির সঙ্গে, ‘মৃগয়া ১.৫’ ট্রেলারে রয়েছে বড় চমক
প্রেমের মধ্যে এই সমস্ত যে হয় সেটা দেখে সবাই অভ্যস্ত কিন্তু এবার রাজবীর যা করে বসলো তা চরম অন্যায়। বিগবসের ঘরের নিয়ম অনুযায়ী, যে বা যারা বিগবাসের ঘর থেকে বেরিয়ে যাবেন তারা একটি বড় বোর্ডে নিজেদের মনের কথা লিখে যাবেন। এতদিন পর্যন্ত বিগ বসের ঘর থেকে যারা গিয়েছেন তারা প্রত্যেকে নিজের মনের কথা লিখে দিয়ে দিয়েছেন।
কিন্তু এই বোর্ড থেকে আচমকা, সমস্ত লেখা মুছে দিতে দেখা যায় রাজবীরকে। বাকিরা যখনই এই ঘটনার প্রতিবাদ করে তখন রাজবীর বলে যে নন্দিনীর লেখা কে মুছে দিয়েছে? নন্দিনীর লেখা না থাকলে কারো লেখা থাকবে না। রাজবীরের মুখে এই কথা শুনে সকলে একবাক্যে বলে যে নন্দিনী যাওয়ার আগে নিজের লেখা নিজেই মুছে দিয়ে গিয়েছে।
{{/usCountry}}কিন্তু এই বোর্ড থেকে আচমকা, সমস্ত লেখা মুছে দিতে দেখা যায় রাজবীরকে। বাকিরা যখনই এই ঘটনার প্রতিবাদ করে তখন রাজবীর বলে যে নন্দিনীর লেখা কে মুছে দিয়েছে? নন্দিনীর লেখা না থাকলে কারো লেখা থাকবে না। রাজবীরের মুখে এই কথা শুনে সকলে একবাক্যে বলে যে নন্দিনী যাওয়ার আগে নিজের লেখা নিজেই মুছে দিয়ে গিয়েছে।
{{/usCountry}}সকলের মুখে এই কথা শুনে রাজবীর চুপ করে যায়। কিন্তু ততক্ষণে যা ভুল হওয়ার হয়ে গিয়েছে। অনেকের লেখাই মুছে দিয়েছে রাজবীর। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় সকলেই বেশ চটেছে রাজবীরের ওপর। তবে শুধুমাত্র বিগ বসের ঘরে যারা রয়েছেন তারা নয়, বিগ বসের ঘরের বাইরে এখন যারা রয়েছেন তারাও কিন্তু খুব অসন্তুষ্ট এই ঘটনায়।
বিগ বসের অন্যতম প্রতিযোগী সায়ক রাজবীর আর নন্দিনীর ভালবাসাকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় এই গোটা ঘটনাটি তুলে ধরে লেখেন, এত মানুষের স্মৃতি এক নিমিষে মুছে দেওয়া যায়। এই ভালোবাসা যেন বিয়ে অবধি যায়। ওদের বিয়ে খেতে যাব বলে খুব এক্সাইটেড আমি।
আরও পড়ুন: দীপাবলিতে সকলের থেকে ক্ষমা চাইলেন অমিতাভ, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি?
সায়কের এই ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে যে তিনি গোটা ঘটনায় খুবই বিরক্ত। অন্যদিকে রাজবীরের নন্দিনীর প্রতি ভালোবাসা যে কতটা রিয়েল তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে সায়ক। বিগবসের ঘরে তৈরি হওয়া প্রেম বাইরে গিয়ে কথাটা টিকবে তা নিয়ে সন্ধিহান অনেকেই।