বিগ বস হাউসে এন্ট্রি সৃজলার বোনের, আর কাদের পরিবারের সদস্যরা এল দেখা করতে?

তিন মাস বাড়ি থেকে দূরে সম্পূর্ণ আলাদা মানুষদের সঙ্গে কাটানো ভীষণ কঠিন একটা কাজ। হাতে কোন মুঠোফোন নেই, নেই অন্য কোন কাজ, পছন্দ হোক বা অপছন্দ, সবসময় সময় কাটাতে হবে নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে। সূর্যের আলো যেখানে পড়ে না সেই বিগ বস হাউসে দিনের পর দিন লড়াই করে চলতে হবে টিকে থাকার জন্য।

Published on: Nov 10, 2026, 13:04:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

তিন মাস বাড়ি থেকে দূরে সম্পূর্ণ আলাদা মানুষদের সঙ্গে কাটানো ভীষণ কঠিন একটা কাজ। হাতে কোন মুঠোফোন নেই, নেই অন্য কোন কাজ, পছন্দ হোক বা অপছন্দ, সবসময় সময় কাটাতে হবে নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে। সূর্যের আলো যেখানে পড়ে না সেই বিগ বস হাউসে দিনের পর দিন লড়াই করে চলতে হবে টিকে থাকার জন্য।

বিগ বস হাউসে এন্ট্রি সৃজলার বোনের
বিগ বস হাউসে এন্ট্রি সৃজলার বোনের

এবার প্রতিযোগীদের এই কষ্ট থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য বিগ বস নিয়েছে এক অন্যরকম সিদ্ধান্ত। যদি ওই সিদ্ধান্তের কথা আগে থেকে জানে না, বিগ বস হাউজের প্রতিযোগীরা। খুব স্বাভাবিকভাবেই তাই বিগ বসের ঘরে যা ঘটবে তা সম্পূর্ণ অপ্রত্যাশিত হবে। কিন্তু কি এমন ঘটবে বিগ বসের ঘরে? জানা গেল ছোট্ট একটা প্রমো থেকে।

আরও পড়ুন: 'সাত বছর ধরে একা', দীপাবলিতে কার কথা ভেবে মন খারাপ শ্রুতির?

বিগ বসের নতুন প্রোমো দেখতে পাওয়া যাচ্ছে, আচমকাই বিগ বসের ঘরের দরজা খুলে যাচ্ছে কিন্তু এবার আর কাউকে বের করে দেওয়ার জন্য নয় বরং বাইরে থেকে সম্পূর্ণ আলাদা কিছু মানুষ আসতে চলেছেন বিগ বসের ঘরে। এরা কিন্তু প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে ঢুকছেন না, কিন্তু এনাদের আগমন বিগ বসের খেলায় আনতে চলেছে বিরাট বড় পরিবর্তন।

যারা বিগ বসের ঘরে আসতে চলেছেন তারা হলেন প্রতিযোগীদের কাছের মানুষরা। ইতিমধ্যেই প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, বিগ বসের ঘরে এন্ট্রি নিচ্ছে সৃজলার বোন। এই বোনের কথা মাঝেমধ্যেই শুনতে পাওয়া গিয়েছে অভিনেত্রীর মুখে। খুব স্বাভাবিকভাবেই বোনকে দেখে আবেগ তাড়িত অভিনেত্রী।

আরও পড়ুন: প্রবল জ্বর, শ্বাসকষ্ট, রক্ত পরীক্ষায় ধরা পরলো ডেঙ্গি, কেমন আছেন রণজয়?

এছাড়াও সোনামনির মাকেও দেখতে পাওয়া গেল বিগ বসের ঘরে এন্ট্রি নিতে। কিন্তু শুধুমাত্র এই দুজন নাকি আরো অনেকে আসছেন বিগ বসের ঘরে সেটা জানা যাবে আজ রাত ৯:৩০ মিনিটে। তবে আজকের এপিসোড যে অনেকটাই আবেগ তাড়িত হতে চলেছে সেটা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে।