...
...
Next Story

টিকিট টু ফিনালে টাস্কে এবার রাজবীরের সঙ্গে ধস্তাধস্তি সৌরভের, জিতবে কে?

গতকাল বিগ বসের ঘরে টিকিট টু ফিনালে জিতে প্রথম ফাইনালে পৌঁছে গিয়েছে জিতু। যদিও যেভাবে রিকশা থেকে সৌরভকে ফেলে দিয়েছে জিতু, তা দেখে অভিনেতার উপর চটেছেন সকলে।

Published on: Nov 20, 2026, 17:13:00 IST
Advertisement

গতকাল বিগ বসের ঘরে টিকিট টু ফিনালে জিতে প্রথম ফাইনালে পৌঁছে গিয়েছে জিতু। যদিও যেভাবে রিকশা থেকে সৌরভকে ফেলে দিয়েছে জিতু, তা দেখে অভিনেতার উপর চটেছেন সকলে। প্রাক্তন স্ত্রী থেকে শুরু করে প্রাক্তনী সহকর্মী, জিতুর এই কার্যকলাপ দেখে তাকে একহাত নিতে ছাড়েননি কেউই। তবে এবার বিগ বসের ঘরে হতে চলেছে আরো একটি খেলা।

এবার রাজবীরের সঙ্গে ধস্তাধস্তি সৌরভের, জিতবে কে?
এবার রাজবীরের সঙ্গে ধস্তাধস্তি সৌরভের, জিতবে কে?

টিকিট টু ফিনালে দ্বিতীয় খেলায় ঘরের বিভিন্ন কোণে রাখা ফ্ল্যাগ তুলে আনতে হবে প্রতিযোগীদের। শুধু তাই নয়, প্রয়োজনে অন্যদের ফ্ল্যাগও কেড়ে নিতে পারে তারা। এই খেলার সঞ্চালক হবেন খুব সম্ভবত জিতু। কিন্তু এই খেলাতেও হতে চলেছে বিরাট বড় সমস্যা।

আরও পড়ুন: মধ্যরাতে বাড়িতে পুলিশ, গ্রেফতার হওয়ার আগে ফেসবুক লাইভে ঋত্বিকের নায়িকা জ্যোতিকা জ্যোতি

বিগ বস বাংলা নতুন প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে, বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রত্যেকে ঘরের ভেতর ঢুকে যায় এবং বিভিন্ন জায়গায় থাকা ফ্ল্যাগ নিয়ে দৌড়াতে থাকে। এই খেলায় সৌরভ-রাজবীর অনেকটাই এগিয়ে থাকে। কিন্তু যেহেতু বিগ বস বলে দিয়েছে অন্যের ফ্ল্যাগ কেড়ে নেওয়া যায় তাই খুব স্বাভাবিকভাবেই রাজবীর সৌরভের ফ্ল্যাগ কেড়ে নিতে যায়।

আরও পড়ুন: 'ওকে বাচ্চা বলা যায় না', রাজবীরের আসল বয়স ফাঁস করলেন সৌরভের মা

বিগ বস বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারেই শেষ দিকে। আগামী ৬ ডিসেম্বর হতে চলেছে বিগ বস বাংলার ফাইনাল এপিসোড। প্রায় দশ বছর পর বিগ বস বাংলার তৃতীয় সিজনে যেভাবে দর্শকরা সাড়া দিয়েছেন তাতে আগামী দিনে বছর বছর বিগ বস বাংলা দর্শকদের উপহার দিতে পারে চ্যানেল এমনটাই আশা করছেন সকলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks