...
...
Next Story

নিরুর সামনে বসে কান্নাকাটি সৃজলার, দেখেই রেগে কাঁই জীতু, ফের অশান্তি বিগবসের ঘরে

এই মুহূর্তে বিগ বস বাংলা প্রায় শেষের দিকে এসে পৌঁছে গিয়েছে। গতকাল হয়েছে লাস্ট নমিনেশন, যেখানে প্রতিযোগীরা একে অপরেরকে নমিনেট করেছে শেষবারের মতো। এই নমিনেশন পর্বে সব থেকে বেশি নমিনেট হয়েছে রাজবীর ও সৃজলা।

Published on: Nov 25, 2026, 21:01:55 IST
Advertisement

এই মুহূর্তে বিগ বস বাংলা প্রায় শেষের দিকে এসে পৌঁছে গিয়েছে। গতকাল হয়েছে লাস্ট নমিনেশন, যেখানে প্রতিযোগীরা একে অপরেরকে নমিনেট করেছে শেষবারের মতো। এই নমিনেশন পর্বে সব থেকে বেশি নমিনেট হয়েছে রাজবীর ও সৃজলা।

নিরুর সামনে বসে কান্নাকাটি সৃজলার, দেখেই রেগে কাঁই জীতু
নিরুর সামনে বসে কান্নাকাটি সৃজলার, দেখেই রেগে কাঁই জীতু

সৃজলা যাদের নমিনেট করেছে তাদের মধ্যে একজন হল নিরঞ্জন। সৃজলার বক্তব্য অনুযায়ী আগের দিন দাদার দরবারে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, রাজবীর যে কথাটা সকলে সামনে বলেছিল তাতে সমানভাবে আগ্রহ দেখিয়েছিল নিরঞ্জন, সেই কথাটা ভীষণভাবে আঘাত করেছে সৃজলাকে।

আরও পড়ুন: ‘কোন রাজ্যে এমন হয়? 'সাধক বামাক্ষ্যাপা'- র হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সব্যসাচী-সাহেবের

কিন্তু তারপরেই বিগ বসের ঘরে সৃজলাকে দেখতে পাওয়া গেল নিরঞ্জনের সামনে বসে কান্নাকাটি করতে। বিগ বস বাংলার যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, সৃজলা বিছানার উপর বসে কাঁদতে কাঁদতে নিরঞ্জনকে বলছে, ‘আমি দুজনের জীবন শেষ করে দিলাম।’

নিরঞ্জন যথা সম্ভব শান্ত করার চেষ্টা করে সৃজলাকে। কিন্তু ঠিক সেখানেই চলে আসে জীতু। জীতুর বক্তব্য, যে নিরঞ্জনকে কিছুক্ষণ আগে নমিনেট করল সৃজলা, তার সামনেই কি করে মনের কথা বলে ফেলল সে? এইভাবে দুজনের কাছে ভালো সাজার মানে কি? প্রশ্ন ছুঁড়ে দেয় জীতু।

যদিও জীতুর এই কথার উত্তরে সৃজলা বারবার জানায়, নমিনেশন পর্বের সঙ্গে নিরঞ্জনের সঙ্গে কথা বলার কোন সম্পর্ক নেই। বাড়িতে অন্য ব্যক্তির সঙ্গে সে কথা বলতেই পারে, কিন্তু ব্যাপারটা মোটেই মনঃপুত হয় না জীতুর।

কিছুদিন আগেই রাজবীরের সঙ্গে কথা বলা নিয়ে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, এবার কি নিরঞ্জন কে ঘিরে আবার দুজনের মধ্যে তৈরি হবে সমস্যা? বিগ বসের ঘরে জীতু একমাত্র বন্ধু সৃজলার, যদি দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় তাহলে আগামী দিনে দু'জনকেই সমস্যায় পড়তে হবে। এই মুহূর্তে বন্ধুর মন জয় করার জন্য কি করবে সৃজলা? দেখার জন্য চোখ রাখুন স্টার জলসার পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks