...
...
Next Story

'একদম ধারে কাছে আসবে না', জীতুর প্রস্তাবে রাজি না হওয়ায় ফের অশান্তি সৃজলার সঙ্গে

যতদিন যাচ্ছে তত জটিল হয়ে যাচ্ছে জীতু আর সৃজলার মধ্যের সম্পর্ক। ইতিমধ্যেই বারংবার এমনকি ক্যামেরার সামনেও জীতু সৃজলাকে নিজের ভালোবাসার কথা জানিয়েছে, কিন্তু জীতুকে বন্ধু বলে স্বীকার করলেও তাকে সরাসরি হ্যাঁ বলতে নারাজ সৃজলা।

Published on: Nov 27, 2026, 16:30:27 IST
Advertisement

যতদিন যাচ্ছে তত জটিল হয়ে যাচ্ছে জীতু আর সৃজলার মধ্যের সম্পর্ক। ইতিমধ্যেই বারংবার এমনকি ক্যামেরার সামনেও জীতু সৃজলাকে নিজের ভালোবাসার কথা জানিয়েছে, কিন্তু জীতুকে বন্ধু বলে স্বীকার করলেও তাকে সরাসরি হ্যাঁ বলতে নারাজ সৃজলা।

জীতুর প্রস্তাবে রাজি না হওয়ায়  অশান্তি সৃজলার সঙ্গে
জীতুর প্রস্তাবে রাজি না হওয়ায় অশান্তি সৃজলার সঙ্গে

গতকালের এপিসোডেও দেখতে পাওয়া গিয়েছে সকলের সামনে রীতিমত চিঠি লিখে সৃজলাকে ভালোবাসার কথা জানায় জীতু। কিন্তু সৃজলা সরাসরি হ্যাঁ বলে না। যদিও সে নিরঞ্জনের সামনে কাঁদতে কাঁদতে বলে, জীতু তাঁকে পাগলের মতো ভালোবাসে। সে কি করবে বুঝতে পারছে না। ক্যামেরার সামনেও ‘আই লাভ ইউ’ বলতে শোনা যায় জীতুকে। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক থেকে বেরিয়ে এখনই নতুন সম্পর্কে আসতে চাইছে না সৃজলা।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

বিগ বসের ঘরে আবার ধৈর্য হারাতে দেখা যায় জীতুকে। সে সৃজলাকে বলে, হ্যাঁ অথবা না একটা উত্তর দিতেই হবে। কিন্তু সৃজলা আবার বন্ধুত্বের কথা তোলে, এই কথা শুনেই আর ধৈর্য রাখতে পারে না জীতু। সে চিৎকার করে বলে ওঠে, ‘আজ থেকে তুমি আমার কাছাকাছি আসবে না আমি তোমার কাছাকাছি যাব না।’

জীতুকে এর আগেও বহুবার বলতে শোনা যায়, সৃজলার প্রতি তার ভালোবাসার কথা। অন্যদিকে সৃজলাও জানায়, সে বিগ বসের বাড়িতে একমাত্র জীতুর ভরসায় রয়েছে। জীতুর থেকে বড় বন্ধু আর কেউ নেই বিগ বসের ঘরে। কিন্তু বন্ধুত্বের বাইরে এখনই কিছু ভাবতে চায় না সে। অন্যদিকে জীতু আর একদম চাইছে না অপেক্ষা করতে।

আরও পড়ুন: 'অসভ্যের মতো টাকা রোজগার করা', মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই অসন্তুষ্ট ইন্দ্রানী

এই দুইজনের মধ্যে যে সমীকরণ সেটা আগামী দিনে কোন দিকে যাবে, ফাইনালের আগে দুজনের এই সমস্যা আগামী দিনে কতটা প্রভাব ফেলবে দুজনের খেলার মধ্যে? জানতে হলে চোখ রাখুন স্টার জলসার পর্দায় শুধুমাত্র ৯:৩০ মিনিট থেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks