...
...
Next Story

জীবন বাজি রেখে মানুষ বাঁচানোর লড়াই, কেমন হলো ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’- র টিজার?

করিমুল হক, যিনি নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিলেন শত শত প্রাণ। যিনি নিজের চোখের সামনে আপন জনকে মরতে দেখে শপথ গ্রহণ করেছিল আর কাউকে মরতে দেবে না সে। করিমুল হকের জীবন নিয়েই আসছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। এবার মুক্তি পেল ছবির অফিশিয়াল টিজার।

Published on: Nov 25, 2026, 12:53:39 IST
Advertisement

করিমুল হক, যিনি নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিলেন শত শত প্রাণ। যিনি নিজের চোখের সামনে আপন জনকে মরতে দেখে শপথ গ্রহণ করেছিল আর কাউকে মরতে দেবে না সে। করিমুল হকের জীবন নিয়েই আসছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। এবার মুক্তি পেল ছবির অফিশিয়াল টিজার।

কেমন হলো ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র টিজার?
কেমন হলো ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র টিজার?

টিজার প্রসঙ্গে

টিজারের প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে, রাতের অন্ধকারে করিমুল হকের বাড়িতে আসে মুমূর্ষু রোগীর আত্মীয়রা, যারা শুধুমাত্র বিশ্বাস করে করিমুল হককে, যে অন্ধকারের রাস্তা দিয়েও রোগীকে ঠিক পৌঁছে দিতে পারবে হাসপাতালে। শুধু তার নিজের গ্রাম নয়, আশেপাশের গ্রামের মানুষও অন্ধবিশ্বাস করে করিমুল হককে।

আরও পড়ুন: ‘কোন রাজ্যে এমন হয়? 'সাধক বামাক্ষ্যাপা'- র হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সব্যসাচী-সাহেবের

কিন্তু এই করিমুল হকের জীবনের রাস্তা এতটা সহজ হবে না। যে উদ্দেশ্য নিয়ে সে নিজের বাইকে অ্যাম্বুলেন্সে পরিণত করেছিল, সেই উদ্দেশ্য সফল হতে দেবে না কিছু মানুষ। অন্যের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল তাঁকে।

মানুষের জন্য কাজ করতে গিয়ে তার নিজের ব্যক্তিগত জীবনও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ভালোবাসার মানুষও বারবার বলতে থাকে এই কাজ ছেড়ে দিতে কিন্তু করিমুল রাজি হয় না। এর মধ্যেই পদ্মশ্রী পুরস্কারের জন্য ফোন আসে করিমুল হকের কাছে কিন্তু সহজ সোজা করিমুল তা বুঝতে পারে না।

বাইক অ্যাম্বুলেন্স দাদা প্রসঙ্গে

২১ নভেম্বর সন্ধ্যেবেলা ছবির একটি নতুন পোস্টার প্রকাশ্যে নিয়ে আসেন দেব যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি বাইক করে মুমূর্ষু রোগীকে নিয়ে যাচ্ছেন। ছবির উপরে বড় বড় করে লেখা ২৪ ডিসেম্বর, প্রতিবছরের মতো এই বছরেও নিজের জন্মদিন উপলক্ষে এই ছবিটি তিনি উপহার দিতে চলেছেন দর্শকদের।

আরও পড়ুন: মাধুরী চরিত্রে ধরা দিতে চলেছেন শ্রীময়ী, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁর এই নতুন রূপ?

ছবিতে দেব ছাড়াও অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। বহুদিন পর রুক্মিনীর সঙ্গে আবার এই ছবিতে অভিনয় করবেন দেব। ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রাশীষ রায়। অভিনয় করতে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কেও।

ছবিটি পরিচালনা করছেন বিনয় মুদগিল। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এবং নন্দী মুভিজ। ছবিটি নিবেদন করবেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী এবং দেব অধিকারী। উল্লেখ্য, একই দিনে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘কিং’। বোঝাই যাচ্ছে, লড়াইটা বেশ জোরদার হতে চলেছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks