...
...
Next Story

Bikram Chatterjee কর্তব্য আর স্নেহের দোলাচলে আটকে জীবন, ফাদার্স ডে উপলক্ষে আসছে বিক্রমের ‘বাবা’

Bikram Chatterjee: বিক্রম চট্টোপাধ্যায়ের ‘তারকাটা’ সিরিজের কথা ইতিমধ্যেই জেনে গিয়েছে সকলে। কিন্তু এর মধ্যেই বিক্রমের আরও একটি সিনেমা মুক্তির ঘোষণা হল, যদিও এই ছবিটি যে বড় পর্দায় আসবে সে কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখ।

Published on: May 8, 2026, 14:30:40 IST
Advertisement

Bikram Chatterjee: বিক্রম চট্টোপাধ্যায়ের ‘তারকাটা’ সিরিজের কথা ইতিমধ্যেই জেনে গিয়েছে সকলে। কিছুদিনের মধ্যেই জি ফাইভ বাংলায় মুক্তি পাবে এই সিরিজ। কিন্তু এর মধ্যেই বিক্রমের আরও একটি সিনেমা মুক্তির ঘোষণা হল, যদিও এই ছবিটি যে বড় পর্দায় আসবে সে কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখ।

ফাদার্স ডে উপলক্ষে আসছে বিক্রমের ‘বাবা’
ফাদার্স ডে উপলক্ষে আসছে বিক্রমের ‘বাবা’

বিক্রমের আসন্ন সিনেমার নাম ‘বাবা’। এই ছবিতে একজন লড়াকু বাবার ভূমিকায় দেখতে পাওয়া যাবে, বিক্রম চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, চারিদিকে রক্তের মাঝে পড়ে রয়েছে খেলনা। পোস্টার দেখে বোঝাই যাচ্ছে, একটি দুর্ঘটনার শিকার এক ছোট্ট মেয়ে। এই দুর্ঘটনাকে ঘিরেই কি তৈরি হয়েছে বাবা ছবিটি?

আরও পড়ুন: ২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’, কেন হল এত দেরি?

ছবির ট্যাগলাইন, সন্তানের জন্য মরার আগে দুবার ভাবব না। মারার আগে একবারও ভাববো না। ছবিতে বিক্রম ছাড়াও অভিনয়ে করেছেন কিরণ মজুমদার, অপরাজিতা আঢ্য, মমতা শংকর, দেবরাজ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু সহ আরও অনেকে।

ছবির গল্প প্রসঙ্গে

জানা গিয়েছে, ছবিতে গৌরব চরিত্রে অভিনয় করবেন বিক্রম যিনি একজন সাংবাদিক। অনাথ আশ্রমে বড় হয়ে ওঠা গৌরব পৃথিবীর সেরা বাবা হয়ে ওঠার স্বপ্ন দেখে। ছোটবেলার সঙ্গী রাইকে বিয়ে করে সে। এরপর জন্ম হয় কন্যা সন্তানের। কিন্তু মেয়ের প্রতি গৌরব এতটাই পজেজিভ যে তাদের দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়।

আরও পড়ুন: ‘শুধু মানুষ চিনছি…’, পিয়ার সঙ্গে ‘বন্ধু’ শতদীপের করা ব্যবহারে ক্ষোভ উগড়ে দিলেন বনি

যেহেতু ছবির নাম ‘বাবা’, তাই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ জুন। ফাদার্স ডে উপলক্ষে দর্শকরা উপহার পেতে চলেছে এই ছবিটি। ছবিটি আরও একটি কারণে স্পেশাল কারণ এই সিনেমাটির হাত ধরেই প্রযোজনার দুনিয়ায় পা রাখতে চলেছেন পরিচালক জিৎ চক্রবর্তী। এই সিনেমাটি পরিচালকের পঞ্চম ছবি হতে চলেছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe