Bikram Chatterjee: রাহুলের মৃত্যুর শোক বুকে নিয়ে কীভাবে শ্যুটিং করেছিলেন প্রিয়াঙ্কা? বললেন বিক্রম
Bikram Chatterjee: গত ২৯ মার্চ হঠাৎ করেই খবর আসে শুটিং চলতে চলতে জলে ডুবে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কয়েক সেকেন্ডের মধ্যেই যেন পাল্টে গেল প্রিয়াঙ্কার গোটা জীবন। তারপরেও পেশাগত দিকের কথা চিন্তা করে রাহুলের মৃত্যুর কিছুদিনের মধ্যেই তিনি ফিরে এসেছেন কাজে।
Bikram Chatterjee: গত ২৯ মার্চ হঠাৎ করেই খবর আসে শুটিং চলতে চলতে জলে ডুবে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কয়েক সেকেন্ডের মধ্যেই যেন পাল্টে গেল প্রিয়াঙ্কার গোটা জীবন। মাথার উপর শাশুড়ি মায়ের দায়িত্ব, ছেলের দায়িত্ব সবকিছু সামলে ভালো করে শোক প্রকাশ করারও সময় পাননি তিনি। দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন তিনি। শুধু তাই নয়, পেশাগত দিকের কথা চিন্তা করে রাহুলের মৃত্যুর কিছুদিনের মধ্যেই তিনি ফিরে এসেছেন কাজে।
রাহুলের মৃত্যুর শোক বুকে নিয়ে কীভাবে শ্যুটিং করেছিলেন প্রিয়াঙ্কা? বললেন বিক্রম
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তারকাটা’ সিরিজের মোশন পোস্টার এবং শিল্পীদের প্রথম লুক। রাহুলের মৃত্যুর পর এই সিরিজেই অভিনয় করার জন্য কাজে ফিরে আসেন প্রিয়াঙ্কা কারণ সিরিজের আর মাত্র ২-৩ দিনের শ্যুটিং বাকি ছিল।
‘তারকাটা’ সিরিজের হাত ধরে প্রথম প্রযোজনায় হাতেখড়ি হল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের। প্রিয়াঙ্কার কাজে ফিরে আসা নিয়ে এবিপি আনন্দকে বিক্রম বলেন, ‘যারা প্রিয়াঙ্কাকে চেনেন তারা জানেন প্রিয়াঙ্কা কতটা প্রফেশনাল। প্রযোজকদের যাতে কোন অসুবিধা না হয় সে কথা সবসময় চিন্তা করে ও। আমি শুধুমাত্র ওকে ধন্যবাদ জানাতে পারি।’
বিক্রমের কথায়, জি৫ বাংলার তরফ থেকে একটি রিলিজ ডেট দেওয়া হয়েছিল, কিন্তু তাঁর পায়ে চোট লাগার কারণে শ্যুটিং বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল। তারপরেই রাহুলদার মৃত্যুর সময় বন্ধ রাখা হয় কাজ। তবে প্রিয়াঙ্কাকে কাজে ফেরার জন্য কোনওভাবেই জোর করা হয়নি বলে জানান বিক্রম।
বিক্রম বলেন, 'আমি প্রিয়াঙ্কাকে বলেছিলাম যে যখন মনে হবে কাজে ফিরতে পারবে তবেই যেন জানায়। আমাদের ওয়েব প্ল্যাটফর্মকে একটা তারিখ জানাতে হত, ওর কথা মাথায় রেখেই আমরা ডেটের কথা জানাব ভেবেছিলাম। ওর এতটাই দায়িত্ববোধ যে ও সকলের কথা ভেবে এত কম সময়ের মধ্যে ফিরে এসেছে কাজে। একবারের জন্যও কাউকে বুঝতে দেয়নি যে ওর মনের মধ্যে কী চলছে।
Home/Entertainment/Bikram Chatterjee: রাহুলের মৃত্যুর শোক বুকে নিয়ে কীভাবে শ্যুটিং করেছিলেন প্রিয়াঙ্কা? বললেন বিক্রম