আগামী ১৫ অক্টোবর হইচই-এর পর্দায় আসতে চলেছে ‘বীরাঙ্গনা ২’। প্রথম সিরিজের অসামান্য সাফল্যের পর আবার চিত্রা বসুর সেই অ্যাকশন দেখতে পাবেন দর্শকরা। বীরাঙ্গনা সিরিজের অন্যতম আকর্ষণ ছিলেন নিরঞ্জন, কিন্তু যেহেতু তিনি এখন বিগ বসের ঘরে রয়েছে তাই বোঝাই যাচ্ছে এই দ্বিতীয় সিজনে থাকবেন না তিনি।

তবে নিরঞ্জন না থাকলেও অন্য দুই পরিচিত মুখকে দেখতে পাওয়া যাবে এই সিরিজে। একজন হলেন প্রীতি এবং অন্যজন হলেন আইভি। এই দুজনেই সোশ্যাল মিডিয়ার ভীষণ পরিচিত দুই মুখ। মাঝেমধ্যেই বিভিন্ন কনটেন্ট তৈরি করতে দেখা যায় তাঁদের। তবে এবার একদম ভিন্ন রূপে ধরা দিতে চলেছেন প্রীতি ও আইভি।
আরও পড়ুন: 'এই কষ্ট আমি জীবনেও ভুলবো না', কোন আক্ষেপ রয়ে গেল অনামিকার মনে?
ইতিমধ্যেই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে যা দেখে মোটামুটি স্পষ্ট এই গোটা সিরিজ তৈরি হবে এমন একজন সিরিয়াল কিলারকে ঘিরে, যে মহিলা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টার্গেট করে এবং মেরে ফেলে। যে বা যারা স্বল্প পোশাকে ভিডিও তৈরি করে তাদের এই পৃথিবী থেকে মুছে ফেলার দায়িত্ব যেন সে নিজের কাঁধেই তুলে নিয়েছে।
ট্রেলার দেখে স্পষ্ট হয়ে যায়, খুনি পুরুষতান্ত্রিক মতবাদে বিশ্বাসী তাই মহিলাদের স্বল্প পোশাকে এইভাবে ভিডিও করতে দেখে এসে নিজেকে সামলাতে পারে না এবং একের পর এক খুন করে যায়। এই সিরিজে একদিকে যেমন পুলিশ কনস্টেবলের চরিত্রে অভিনয় করেছেন প্রীতি তেমন অন্যদিকে নিজের রূপেই ধরা দিয়েছেন আইভি।
{{/usCountry}}ট্রেলার দেখে স্পষ্ট হয়ে যায়, খুনি পুরুষতান্ত্রিক মতবাদে বিশ্বাসী তাই মহিলাদের স্বল্প পোশাকে এইভাবে ভিডিও করতে দেখে এসে নিজেকে সামলাতে পারে না এবং একের পর এক খুন করে যায়। এই সিরিজে একদিকে যেমন পুলিশ কনস্টেবলের চরিত্রে অভিনয় করেছেন প্রীতি তেমন অন্যদিকে নিজের রূপেই ধরা দিয়েছেন আইভি।
{{/usCountry}}আরও পড়ুন: 'নিরঞ্জন-ঝিলম তো কচ্ছপ', রাজবীর নন্দিনীর প্রেম নিয়েও মন্তব্য প্রকাশ কনিনীকার
এই সিরিজে আরো একবার সন্দীপ্তার দুর্দান্ত অ্যাকশন দেখতে পাবেন সকলে। এমন একজন নির্ভীক পুলিশ অফিসার যে নিজের পারিবারিক সম্পর্ককেও বিসর্জন দিতে পারে নিজের কাজের জন্য। পুলিশের মধ্যেই লুকিয়ে থাকা আততায়ীকে কীভাবে চিহ্নিত করে আর তার শিকার হওয়া থেকে মহিলাদের বাঁচায়, সেটার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন।