সঞ্চালনার পাশাপাশি এবার ধারাবাহিকেও ফিরলেন বিশ্বনাথ, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

বিশ্বনাথ বসু, শুধুমাত্র ছোটপর্দায় নয় বড় পর্দা এবং ওটিটি প্লাটফর্মে চুটিয়ে অভিনয় করছেন তিনি। সর্বশেষ শ্রীমান ভগবান দাস সিরিয়ালে অভিনয় করতে দেখা দিয়েছিল বিশ্বনাথকে। এরপর খুব সম্প্রতি বিশ্বনাথকে রান্নাঘর অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে। 

Published on: Jul 10, 2026, 15:30:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিশ্বনাথ বসু, শুধুমাত্র ছোটপর্দায় নয় বড় পর্দা এবং ওটিটি প্লাটফর্মে চুটিয়ে অভিনয় করছেন তিনি। সর্বশেষ ‘শ্রীমান ভগবান দাস’ সিরিয়ালে অভিনয় করতে দেখা দিয়েছিল বিশ্বনাথকে। এরপর খুব সম্প্রতি বিশ্বনাথকে রান্নাঘর অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর মাঝেই দর্শকদের জন্য আরও একটি সুখবর।

সঞ্চালনার পাশাপাশি এবার ধারাবাহিকেও ফিরলেন বিশ্বনাথ
সঞ্চালনার পাশাপাশি এবার ধারাবাহিকেও ফিরলেন বিশ্বনাথ

খুব তাড়াতাড়ি জি বাংলার নতুন একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথকে। ধারাবাহিকের নাম ‘সতীপীঠ কালীঘাট’। ইতিমধ্যেই সিরিয়ালের একটি প্রমো মুক্তি পেয়েছে, যা দেখে বেশ বোঝাই যাচ্ছে বহুদিন পর আবার একটি পৌরাণিক গল্প নিয়ে আসতে চলেছে একটি ধারাবাহিক।

আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন রবিনা ট্যান্ডন, গুরুত্বপূর্ণ ভুমিকায় কৌশিক

তবে ধারাবাহিকের প্রমো মুক্তি পেলেও এই ধারাবাহিকের কে কে অভিনয় করবেন সেটা জানানো হয়নি চ্যানেলের তরফ থেকে। কিন্তু এবার সূত্র অনুযায়ী জানা গেল, ‘সতীপীঠ কালীঘাট’ ধারাবাহিক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন বিশ্বনাথ বসু।

জানা গিয়েছে, এই ধারাবাহিকে রাজা বসন্ত রায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। ষোড়শ শতকের মধ্যভাগ যশোরের রাজা প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায় কালীঘাটের প্রথম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যদিও তিনি এই মন্দিরটি নির্মাণ শুরু করলেও শেষ করতে পারেননি।

আরও পড়ুন: 'এই সিডো চল কেক কাটি...', মা হওয়ার পর স্বামী সন্তানকে নিয়ে মাতৃত্ব উদযাপন সুস্মিতার

পরবর্তী সময়ে বর্তমান কালীঘাট মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ১৮০৯ সালে। বরিশাল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় গঙ্গার তীরে গড়ে ওঠে নতুন কালীঘাট মন্দির। এই মন্দিরের সঙ্গে যে রাজা বসন্ত রায়ের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটা বলাই বাহুল্য।

যেহেতু ‘সতীপীঠ কালীঘাট’ একটি পৌরাণিক কাহিনী তাই খুব স্বাভাবিকভাবেই এই ধারাবাহিকে অনেক গুরুত্বপূর্ণ চরিত্র দেখতে পাওয়া যাবে। তবে এও জানা গিয়েছে, মা কালীর ভূমিকায় দেখতে পাওয়া যাবে এক নতুন মুখকে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রমো শুটিং হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে ধারাবাহিকের আগামী প্রমো যা দেখে মোটামুটি বোঝা যাবে কে বা কারা অভিনয় করতে চলেছেন এই ধারাবাহিকে।