Biswajit-Prosenjit: ‘অভিমান’-এর টিজার দেখে মুগ্ধ বিশ্বজিৎ, প্রসেনজিৎকে দিলেন কোন বিশেষ উপহার?

Biswajit Chatterjee-Prosenjit Chatterjee:  আগামী ১৯ জুন বড় পর্দায় মুক্তি পাবে প্রসেনজিৎ অভিনীত অভিমান। এই সিনেমায় ইতিমধ্যেই প্রসেনজিৎ যে চরিত্রে অভিনয় করবেন, তার ঝলক প্রকাশ্যে এসেছে।

Updated on: Jun 12, 2026, 11:02:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Biswajit Chatterjee-Prosenjit Chatterjee: আগামী ১৯ জুন বড় পর্দায় মুক্তি পাবে প্রসেনজিৎ অভিনীত ‘অভিমান’। এই সিনেমায় ইতিমধ্যেই প্রসেনজিৎ যে চরিত্রে অভিনয় করবেন, তার ঝলক প্রকাশ্যে এসেছে। এই সিনেমায় একজন রকস্টারের ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ। সিনেমার টিজার দেখে একপ্রকার ছেলেকে চিনতেই পারেননি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। অভিমান টিজার দেখে তিনি এতটাই আপ্লুত হয়েছিলেন যে ছেলের হাতে তুলে দিলেন একটি স্পেশাল উপহার।

‘অভিমান’ টিজার দেখে মুগ্ধ বিশ্বজিৎ
‘অভিমান’ টিজার দেখে মুগ্ধ বিশ্বজিৎ

বাবার চোখে নিজেকে অন্যভাবে দেখার অনুভূতি প্রত্যেকটি সন্তানের কাছেই একটা স্পেশাল অনুভূতি হয়ে থেকে যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও তার সেই অনুভূতির কথাই সম্প্রতি ভাগ করে নিলেন সকলের সঙ্গে। ছেলেকে একদম অন্যরকম একটি চরিত্রে দেখে তিনি এতটাই খুশি হয়েছেন যে, ছেলের নতুন চরিত্রের একটি স্কেচ নিজের হাতে বানিয়ে ফেলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, যেটা নিজের ওয়ালে শেয়ার করেন প্রসেনজিৎ।

আরও পড়ুন: ১০ গুন মজা নিয়ে আসছে 'দিদি নাম্বার ওয়ান' সিজন ১০, এবারেও কি থাকছেন রচনা?

প্রসেনজিৎ যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, আসন্ন ছবি ‘অভিমান’- এ প্রসেনজিতের চরিত্রের আদলে একটি ছবি এঁকেছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সাদা কাগজে আঁকা একটি স্কেচ, যার নিচে নিজের নাম সই করে দিয়েছেন অভিনেতা। অন্য পাশে ছোট ছোট করে লেখা অভিমান।

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের হাতে আঁকা ছবিটি শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, ‘বাপির আঁকা এই ছবিটা, আমার অভিনীত একটি চরিত্রের প্রতিচ্ছবি শুধু নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে একজন বাবার চোখে তার ছেলেকে নতুন করে আবিষ্কার করার গল্প। অভিমান- এর টিজার দেখে বাপি বলেছিলেন, তোকে চিনতেই পারিনি। একজন অভিনেতার কাছে এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে, যখন তার নিজের বাবাও তার অভিনয়ে এক নতুন মানুষকে খুঁজে পান। বাপির তুলির আঁচড়ে, তাঁর অনুভূতিতে নিজেকে নতুন করে আবিষ্কার করি। আমার কাজ তাঁর হৃদয় ছুঁয়েছে, এই ভালোবাসা আশীর্বাদ আর বিশ্বাস আমার কাছে অমূল্য।’

আরও পড়ুন: 'ফ্লিম ফেস্টিভ্যালে যেতাম না...', দলের ওপর কোন রাগ পুষে রেখেছিলেন শতাব্দী?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পোষ্টের কমেন্ট বক্সে শুভশ্রী লাভ ইমোজি দিয়ে ভালোবাসা জানিয়েছেন। ছবির অন্যতম প্রযোজক সৌরভ দাস লেখেন, ‘এটা চিরকাল আমার টাইমলাইনে থেকে যাবে।’ এছাড়াও অন্যান্যরা নিজেদের ভালবাসা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কমেন্ট বক্সে।

অভিমান প্রসঙ্গে

‘অভিমান’ ছবিটি যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের হোয়াই সো সিরিয়াস প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হওয়া প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি হতে চলেছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ জুন। এই ছবিতে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম ‘আকাশ চট্টোপাধ্যায়’। এই ছবিতে নায়ককে একজন গায়কের ভূমিকায় দেখা যাবে। যিশুর চরিত্রের নাম ‘ঋষি চট্টোপাধ্যায়’। আর শুভশ্রী অভিনীত চরিত্রের নাম ’শ্রী'। ছবিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা।